ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি, ৭০ ভরি সোনা ও ৬০০ ভরি রুপা লুট

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:০৭ পিএম
মোহাম্মদপুরে দোকান থেকে ৭০ ভরি সোনা ও ৬০০ ভরি রুপা চুরির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানীতে একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্রের সদস্যরা ৭০ ভরি সোনা, ৬০০ ভরি রুপা ও নগদ ৪ লাখ টাকা নিয়ে যায় ।

সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা বলেন, রোববার (৪ জানুয়ারি) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল দশটায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেটের তালা ও সাঁটারের তালা ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখি দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব সোনা ও রুপা নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

তিনি আরও বলেন, দোকানে আমার ৫০ ভরি নিজের ও বন্ধকি ২০ ভরি সোনা রাখা ছিল। এ ছাড়া ৬০০ ভরি রুপা এবং সোনা কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি নগদ চার লাখ টাকাও খোয়া গেছে। ৭০ ভরি সোনার আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ২১ মিনিটের দিকে চোর চক্রের সদস্যরা ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ সোনা ও রুপা নিয়ে যায়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ভায়াগ্রা ও আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে