
টেকনাফে বিপুল পরিমাণ বিদেশি বিয়ারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে টেকনাফ থানা পুলিশ।
শুক্রবার রাতে ১টার দিকে টেকনাফ পৌরসভার কুলালপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫১৫ ক্যান আমদানি নিষিদ্ধ মায়ানমারের আন্দামান বিয়ার উদ্ধার করেছে। উদ্ধারকৃত বিয়ারের মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।
আটককৃতরা হলেন, টেকনাফ পৌর এলাকার কুলাল পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে সাবের (৪৭) ও মৃত আজিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৫০)।
--------------------------------------------------------
আরও পড়ুন : বাসের ধাক্কায় ভ্যানের ওপর মাহেন্দ্র, নিহত ৩
--------------------------------------------------------
টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া আরটিভি অনলাইনকে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন :
এসএস



