
পাবনা জেলা জামায়াতের আমির, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির সভাপতি কেএম মুসাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুর ১২টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুল হক ও আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নাশকতার মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে সাত বিএনপি নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।
জেবি



