ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সাতসকালে সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল মা-বাবার, হাসপাতালে মেয়ে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:১২ এএম
ছবি: সংগৃহীত

সাতসকালে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গেছে সিরাজগঞ্জের বেলকুচিতে। ঢাকামুখী দ্রুতগামী এক বাসে চাপা পড়েছে একটি অটোভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক দম্পতিসহ ৩ জন। এছাড়া, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে ওই দম্পতির মেয়েকে।

শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই দম্পতির মেয়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে বাম হাতে গভীর ক্ষত হয়েছিল সাইদার মিয়ার। ক্ষতস্থানে ঢুকে গিয়েছিল কাচের টুকরাও। তাকে নেওয়া হয় কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 
ভূমিহীন সাইদারের হাতের ভেতর কাচ রেখেই সেলাই! 
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামে দুই কৃষকের প্রায় ১ হাজার ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
এক রাতেই সাবাড় কষ্টে গড়া বাগানের হাজারো কলাগাছ
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ময়মনসিংহে রেলওয়ের জমি দখল করে ১৮ তলা এলিট টাওয়ার নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণাধীন ভবনটির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে, ভবনটির অনুমোদিত নকশা বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা।
রেলওয়ের জায়গায় ঢুকে গেল ভবন, ‘চরম মাশুল’ দিচ্ছেন ১০৫ জন
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
ফ্যাসিস্টরা গার্মেন্টসে অসন্তোষ ছড়িয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা
আরও পড়ুন
হাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ পাবেন অভ্যুত্থানে নিহতদের স্বজনেরা, মন্ত্রণালয়ে চিঠি
ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা