
যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপশহরে থ্যাংকসগিভিংয়ের পরদিন সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারী ও এক শিশুসহ দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মারেঙ্গো সড়কে দুটি গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে আটকে থাকা বৃদ্ধাকে মৃত অবস্থায় পান উদ্ধারকর্মীরা। আহত নারী ও শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয়।
দুর্ঘটনার পর তদন্তের জন্য সড়কটি বন্ধ রাখা হয়। বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


