ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহের পুলিশ সুপারকে প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৩:১৪ পিএম
পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজাল। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। আদেশে তার প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে ফেনী, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার এসপি হিসেবে দায়িত্বে থাকা তিন কর্মকর্তাকেও প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর।

তারা হলেন— ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম।

এদিকে হঠাৎ পুলিশ সুপারের প্রত্যাহার নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয়দের মতে, সম্প্রতি ঝিনাইদহে মাদক, একাধিক হত্যাকাণ্ড ও সামাজিক সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
হবিগঞ্জের মাধবপুর পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর এক বছরের মধ্যেই বন্ধ হয়ে গেছে।
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
ইলিশের ভরা মৌসুম চলছে, কিন্তু নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় চাঁদপুরের বিভিন্ন মাছের আড়ত ও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছটি।
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভাইরাল ভিডিও নিয়ে তদন্তে কমিটি
নেত্রকোনায় এক মাদরাসা শিক্ষকের সঙ্গে এক নারীর কথিত আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচনা শুরু হলে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে মাদরাসা কর্তৃপক্ষ।
নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভাইরাল ভিডিও নিয়ে তদন্তে কমিটি
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, অতঃপর...
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের ঘটনায় মামলা হয়েছে।
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, অতঃপর...
আরও পড়ুন
ঘুমের মধ্যেই সাপের ছোবল, প্রাণ গেল ৭ বছরের শিশুর
ঝিনাইদহে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার