ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

নারীর সঙ্গে মাদরাসা শিক্ষকের ভাইরাল ভিডিও নিয়ে তদন্তে কমিটি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় এক মাদরাসা শিক্ষকের সঙ্গে এক নারীর কথিত আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচনা শুরু হলে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে মাদরাসা কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রায় দুই মিনিট ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে কালো বোরকা ও নেকাব পরা এক নারী চেয়ারে বসে আছেন। এ সময় ওই শিক্ষক কক্ষের দরজা-জানালা দিয়ে বাইরে নজর রাখার পাশাপাশি ওই নারীকে একাধিকবার স্পর্শ করেন। তবে প্রতিবারই ওই নারী তাকে বাধা দেন। পরে কিছুক্ষণ পর ওই নারী কক্ষ থেকে বেরিয়ে যান।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন বলেন, প্রতিষ্ঠানের একটি কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ঘটনাটি গত ২০ আগস্টের।

তিনি বলেন, ওই শিক্ষক নন-এমপিও হিসেবে মাদরাসায় কর্মরত ছিলেন। বিষয়টি জানার পরপরই তাকে বরখাস্ত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ওই নারীর পরিচয় সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, নারীটি কে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক ও কাম্য নয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
হবিগঞ্জের মাধবপুর পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর এক বছরের মধ্যেই বন্ধ হয়ে গেছে।
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
ইলিশের ভরা মৌসুম চলছে, কিন্তু নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। সরবরাহ কম থাকায় চাঁদপুরের বিভিন্ন মাছের আড়ত ও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে জাতীয় মাছটি।
চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ 
আরও পড়ুন
৯৩ ‘বাবার সন্তান’ নেত্রকোনার রবিউল
দিনদুপুরে ফিল্মি স্টাইলে কিশোরীকে তুলে নিয়ে উধাও দুই যুবক, অতঃপর...
তিন কোটি টাকার ধান কেনায় অনিয়ম, নিউজ করায় সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
গৃহবধূকে শ্লীলতাহানীর পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল