ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

পুশ ইন ঠেকাতে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ‘জিরো টলারেন্স’ঘোষণা

কুড়িগ্রাম (উত্তর) প্রিতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
কুড়িগ্রাম সীমান্তে দূরবীন দিয়ে টহল দিচ্ছে বিজিবি : ছবি আরটিভি

সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশ ইন ঘটনার প্রেক্ষিতে কুড়িগ্রাম সীমান্তে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে রাতদিন টহল দিচ্ছে বিজিবি।

সোমবার (৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করেছেন কুড়িগ্রাম ২২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিটি সীমান্ত এলাকায় বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় ভলেন্টিয়ারদের সমন্বয়ে টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তের যেকোনো পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আদালতে ৫০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেলেন মিষ্টি কেড়ে খাওয়া সেই কিশোর
ক্ষুধার তাড়নায় খাবারের প্যাকেট ভেবে এক ব্যক্তির কাছ থেকে একটি প্যাকেট কেড়ে নিয়েছিলেন নুর মোহাম্মদ। পরে সেটি খুলে দেখেন, ভাত নয়-ভেতরে রয়েছে মিষ্টি। প্রচণ্ড ক্ষুধায় সেখান থেকে কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন তিনি। শেষ পর্যন্ত আদালতে ৫০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন নুর মোহাম্মদ। বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) আদালতে শুনানি শেষে বিচারক সঞ্জয় পাল তাকে ৫০ টাকা জরিমানা করেন।  এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত এক ব্যক্তি তাকে ১০০ টাকা সহায়তা করেন। সেই অর্থ থেকেই জরিমানার ৫০ টাকা পরিশোধ করে মুক্ত হন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় যশোর রেলস্টেশনে ঘটনাটি ঘটে। নড়াইলের বাসিন্দা নুর মোহাম্মদ যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করেন। কাজ শেষে তিনি যশোর রেলস্টেশনে অবস্থান করছিলেন।  একপর্যায়ে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়লেও তার কাছে খাবার কেনার টাকা ছিল না। এ সময় খাবারের প্যাকেট মনে করে এক ব্যক্তির কাছ থেকে একটি প্যাকেট কেড়ে নেন তিনি। পরে প্যাকেট খুলে মিষ্টি দেখতে পান এবং কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরদিন আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার জিআরও এসআই হেলালুজ্জামান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার অর্থ পরিশোধের পর নুর মোহাম্মদকে মুক্তি দেওয়া হয়েছে। আরটিভি/এসআর
আদালতে ৫০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেলেন মিষ্টি কেড়ে খাওয়া সেই কিশোর
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
আরও পড়ুন
সীমান্তবর্তী যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির প্রশিক্ষণ
শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
সীমান্তের যুবকদের মাসব্যাপী প্রশিক্ষণ দিল বিজিবি
৩'শ সদস্য নিয়ে আবারও জঙ্গল সলিমপুরে অভিযান