থানা থেকে দুই আসামি ছিনতাইয়ের চেষ্টা, অতঃপর...

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ১১:৩৯ এএম


থানা থেকে দুই আসামি ছিনতাইয়ের চেষ্টা, অতঃপর...
অতিরিক্ত পুলিশ মোতায়েন। ছবি: আরটিভি

মাদারীপুর সদর মডেল থানায় আটক দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যায় এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে থানায় নিয়ে আসার পর তাদের স্বজন ও সমর্থকদের একটি দল থানার সামনে জড়ো হয়। একপর্যায়ে তারা আসামিদের মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে থানার আশপাশ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করে। পরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার নিরাপত্তা জোরদার করা হয়।

মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া হোসেন ভাবনা জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission