মেহেরপুরের গাংনীতে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আন্তত ১৭ জন আহত হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে গাংনী বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন গাংনী মহিলা কলেজ পাড়ার আব্দুল হালিমের ছেলে নুহু হোসেন (৯), উত্তর পাড়ার কারী মোহাম্মদ আবু ইউসুফের ছেলে মাহাবুব হোসেন (১১), মালসাদহ গ্রামের সাদিয়া সুলতানা (১৬), চৌগাছার আব্দুল মান্নান (৭০), বাজার পাড়ার রাশেদুল হকের মেয়ে ফারিয়া খাতুন (১২), মুকুল হোসেন (৪৫), হাবিবুর রহমান (২২), হাফিজুর রহমান (৬০), ধানখোলা গ্রামের রফিকুল ইসলাম (৫৫) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদি গ্রামের কাদের আলী (৫৬)। এছাড়াও আহত ৭ জন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে গাংনী বড়বাজারের কসাইখানা এলাকায় একটি বেওয়ারিশ কুকুর প্রথমে কয়েক জন পথচারীকে কামড় দেয়। স্থানীয়রা তাদের রক্ষা করতে গেলে তাদেরকেও সে কামড় দেয়। পরে বেশ কিছু লোকজন একত্রিত হয়ে কুকুরটিকে পিটিয়ে হত্যা করে। আহতদের মধ্যে ১০ জন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া সুলতানা জানান, দুপুর পর থেকে কুকুরে কামড়ানো ১০ জন রোগী পেয়েছি। গুরুতর আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরটিভি/আইএম



