ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:৩০ পিএম
মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

বুধবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল মুন্সী (৩৯) ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল মুন্সী নিজ বসতঘরে একাই ঘুমিয়ে ছিলেন। সম্প্রতি সন্তান জন্ম দেওয়ায় তার স্ত্রী নুপুর বেগম পাশের ঘরে মায়ের সঙ্গে অবস্থান করছিলেন।

রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে শব্দ পেয়ে সোহেলের মা সেফালি বেগম ও স্ত্রী বাইরে এসে দেখতে পান, উঠানে তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছে। এ সময় সোহেলের রক্তাক্ত মরদেহ উঠানে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে বা জোরপূর্বক বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-সিরাজদিখান সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা তাকে ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। দুর্গোৎসবের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা নির্মাণ, মণ্ডপ তৈরি, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও কারিগররা।
মাটির অবয়বে ফুটছে দেবীর রূপ, দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
পটুয়াখালীর কুয়াকাটার কাছে বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয় দ্বীপে দেখা মিলেছে দৃষ্টিনন্দন নীল-সবুজ রঙের পরিযায়ী পাখি ভেরডিটার ফ্লাইক্যাচারের। স্থানীয়ভাবে পাখিটি নীল কটকটিয়া বা অম্বর চুটকি নামেও পরিচিত।
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ
মানিকগঞ্জের সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নদী দিয়ে ভেসে যাচ্ছিল মাথাবিহীন নারীর মরদেহ
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩১তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
পিরোজপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত নয় মাসে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ।
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
আরও পড়ুন
টাঙ্গাইলে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
পেট্রলবোমা হামলার পর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
দিনেদুপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা! 
স্ত্রীর নামাজরত অবস্থায় যে ভয়াবহ কাণ্ড ঘটালেন স্বামী