ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সুস্থ সমাজ গঠনে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রিন্স 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:০৮ পিএম
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা : ছবি আরটিভি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশন, সিলেট এবং লাইফ প্লাস ইয়োগা সেন্টারের যৌথ উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও যোগব্যায়াম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে নগরীর মফিজ উদ্দিন ইন্ডেক্স প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (কালচার অ্যান্ড স্পোর্টস) রাজেশ ভাটিয়া, লাইফ প্লাস ইয়োগা সেন্টারের পরিচালক জুলফিকার হায়দার এবং ময়মনসিংহ ক্রীড়া অফিসার আল আমিন।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সময়ে মানুষ নানা ধরনের শারীরিক ও মানসিক চাপের মধ্যে জীবনযাপন করছে। প্রযুক্তিনির্ভর জীবনধারা ও কর্মব্যস্ততার কারণে অসংক্রামক রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে নিয়মিত যোগচর্চা শরীরকে সুস্থ, মনকে প্রশান্ত এবং জীবনকে আরও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, আত্মসচেতনতা ও ইতিবাচক জীবনবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আরও বেশি উৎসাহিত করতে হবে।

প্রিন্স আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।

আরও পড়ুন

ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির সকল ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি।

ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, যোগব্যায়াম কেবল একটি শরীরচর্চার পদ্ধতি নয়, এটি সুস্থতা, মানসিক প্রশান্তি এবং মানবিক মূল্যবোধ চর্চার একটি জীবনদর্শন। জাতি, ধর্ম ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে যোগব্যায়াম আজ বিশ্বব্যাপী মানুষের সুস্থ জীবনের অনুষঙ্গ হয়ে উঠেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্য মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে উৎসাহ প্রদান করা। বাংলাদেশে এ ধরনের আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার পুলিশ ও পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ তিন কিশোরীর বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। অন্য দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিন কিশোরী চকরিয়ার মানিকপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ১৫ বছর বয়সী কিশোরী বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনতে যাচ্ছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। এক কিশোরীর মা জানান, তিনজনের কারও কাছে মুঠোফোন থাকার কথা নয়। তবে যে অটোরিকশায় তারা চকরিয়ায় গিয়েছিল, সেই চালক পরিবারের সদস্যদের জানিয়েছেন, কিশোরীদের হাতে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন দেখেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, চকরিয়া বাসস্ট্যান্ডে একটি মুঠোফোনসহ তিন কিশোরীকে স্থানীয় কয়েকজন দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে সেখান থেকে তারা কোন দিকে গেছে, তা জানা যায়নি। নিখোঁজ কিশোরীরা চকরিয়া অথবা কক্সবাজারের কোথাও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি কাইছার হামিদ আরও জানান, কিশোরীদের সন্ধানে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আরটিভি/এসএস
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক ৩
ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক ৩
‘স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে চার ছাত্রী, অতঃপর... 
স্বাধীনভাবে নতুন জীবন শুরু করার আশায় বাড়ি ছেড়েছিল কুমিল্লার একটি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্রী। বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তারা প্রথমে ঢাকায় যায়। সেখানে বাসা ভাড়া না পেয়ে শেষ পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাটে চলে যায় তারা।
‘স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে চার ছাত্রী, অতঃপর... 
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৪ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলো হলো- আগ্রান, পারকোল ও এর আশপাশের এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ। আরটিভি/এসকে
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 
আরও পড়ুন
বৃদ্ধা মায়ের সম্পত্তি লিখে নেওয়ার পরও ভরণপোষণ না দেওয়ার অভিযোগ মেয়ের বিরুদ্ধে
বৃদ্ধাশ্রমে ইমাম ঢুকতেই প্রতিবন্ধী নারীর চিৎকার, অতঃপর...
ময়মনসিংহ মেডিকেলে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি
ময়মনসিংহ মেডিকেলে ৬ জনের মৃত্যু, সামনে এলো ভয়াবহ তথ্য