পাবনায় দুই মাদকসেবীর কারাদণ্ড 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১২:৪৬ পিএম


পাবনায় দুই মাদকসেবীর কারাদণ্ড 
ছবি: আরটিভি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত অভিযানে দুই মাদক সেবীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসির চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বুধবার (২৪ জুন) রাতে উপজেলার গুনাইগাছার পৈলানপুর ও হরিপুর বুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গুনাইগাছা পৈলানপুর এলাকা থেকে বড়শালিখা এলাকার রফিকুল ইসলাম (৩৮) এবং হরিপুর বুরিপাড়া এলাকা থেকে জয়নালকে (৬৫) মাদক সেবনের দায়ে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা নগদ অর্থদণ্ডে দণ্ডিত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী জানান, মাদক নির্মূলে উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশসহ প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিকতায় আজ দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission