ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দাওয়াত খেতে যাচ্ছিলেন শিক্ষক দম্পতি, দুর্ঘটনায় পথেই মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি প্রতীকী

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এন্ড মোহাম্মদ প্লাস্টিক শোরুমের সামনে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে নগরীর মুরাদপুর কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাউজান উপজেলার ডাবুরা ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। নাজিম রাউজান কলেজের অর্থনীতির প্রভাষক ও বেসরকারি একটি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তার স্ত্রী তাসলিমাও কলেজ শিক্ষক ছিলেন।

আরও পড়ুন

নিহতের ভাইয়েরা মো. গিয়াস উদ্দিন জানান, তারা মোটরসাইকেল যোগে আমার বাসায় দাওয়াত খাওয়ার জন্য আসছিলেন। পথে বাকুলিয়া এলাকায় মুরাদপুর কনভেনশন হলের সামনে এলেই কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনেই মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

মেডিকেল পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদপুরে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুজন আত্মীয়র বাসায় দাওয়াত খেতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে পথচারীদের সহযোগিতায় চমেক হাসপাতালে নিয়ে এসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার এস আই ইসমিট চাকমা বলেন, কাবার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। পরিবার যদি আবেদন করে তাহলে ময়না ছাড়াই তদন্তে শিক্ষক দম্পতির পরিবারের কাছে হস্তান্তর মরদেহ করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। 
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান হতে বিরত থাকা এবং কারখানায় ভাংচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের দেওয়া নোটিশ দেখতে পান। বন্ধ ঘোষণা করা দুটি পোশাক কারখানা হলো— কোনাবাড়ী এলাকায় এম এম নীট ওয়্যার লিমিটেড এবং মামুন নীট ওয়্যার লিমিটেড। ওই দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। এম এম নিটওয়্যার লিমিটেডের সহ-ব্যবস্থাপক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গেল ১০ নভেম্বর মধ্যাহ্ন বিরতির পর থেকে শ্রমিক কাজে যোগদান হতে বিরত থাকে। বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা কোনো যৌক্তিক কারণ ছাড়া কারখানায় উপস্থিত থেকেও কাজ করা থেকে বিরত থাকে। পরে শ্রমিকরা কারখানা বিভিন্ন ফ্লোরের শ্রমিকদের নামিয়ে উশৃঙ্খলভাবে কারখানাতে ভাঙচুর করে কারখানা ত্যাগ করে। একই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে অন্যায়ভাবে কর্মবিরতি শুরু করে এবং কারখানার অভ্যন্তরে উশৃঙ্খলভাবে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। শ্রমিকদের এমন আচরণ বেআইনি ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানার কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার স্বার্থে আজ থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সময় অনুকূল পরিবেশ সৃষ্টি হলে কারখানার কার্যক্রম চালু করার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরটিভি/এসআর  
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
চট্টগ্রাম জুড়ে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় ধরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য
বুধবার থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। 
চট্টগ্রাম জুড়ে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় ধরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামে এক ব্যাংককর্মী নিহত হয়েছেন। 
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
আরও পড়ুন
গভীর রাতে বাড়ি ঘেরাও করে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের প্রথম পয়ঃনিষ্কাশন প্রকল্প চালু হচ্ছে আগামী জুলাইয়ে