ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সন্ন্যাসীর ছদ্মবেশে চেম্বারে ঢুকে আইনজীবীকে বেধড়ক পিটুনি

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

নাটোরে এক আইনজীবীর চেম্বারে ঢুকে তাকে বেধড়ক পিটিয়েছেন ছদ্মবেশী এক যুবক। পরে কাবিল হোসেন নামে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী আইনজীবীর নাম আসাদুল ইসলাম (৭২)। তিনি আওয়ামী লীগ সরকারের সময় জেলার সরকারি কৌঁসুলি ছিলেন। সম্প্রতি তিনি বাদী হয়ে একটি দেওয়ানি মামলা করায় অভিযুক্ত যুবক ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।

জেলা আইনজীবী সমিতি ও সদর থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) বেলা পৌনে একটার দিকে আসাদুল ইসলাম নিজ চেম্বারে বসেছিলেন। কিছু বুঝে ওঠার আগেই গেরুয়া রঙের সন্ন্যাসীর পোশাক পরিহিত এক যুবক রড দিয়ে আইনজীবী আসাদুল ইসলামের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন। এ সময় তিনি হাত-পা দিয়ে আঘাত ঠেকানোর চেষ্টা করেন। এতে তার দুই হাত, ডান পা ভেঙে যায় এবং মাথা ফুলে ওঠে। আকস্মিক এ ঘটনায় আশপাশে থাকা শত শত বিচারপ্রার্থী, আইনজীবী ও আইনজীবীর সহকারীরা হতভম্ব হয়ে পড়েন। একপর্যায়ে ওই যুবককে আটক করে রাখা হয়। পুলিশ এসে পরে ওই যুবককে থানায় নিয়ে যায়।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় আইনজীবী আসাদুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি ভিত্তিতে তার দুই হাত ও পায়ে অস্ত্রোপচার করা হয়। তাকে সিটি স্ক্যানের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আহত আইনজীবীর হাত-পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। সিটি স্ক্যানের পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পরিস্থিতি জানানো সম্ভব হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী মৃন্ময় কুমার ঘোষ বলেন, আমার চেম্বারটা সিনিয়র আসাদুল ইসলামের চেম্বারের পাশেই। তার চিৎকার শুনে আমি ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু হামলাকারী এত জোরে আঘাত করছিলেন যে তার রডটি এক পর্যায়ে ভেঙে যায়। পরে অন্যান্য আইনজীবী ও মোহরাররা ছুটে এসে তাকে রক্ষা করি এবং হামলাকারীকে ধরে ফেলি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার বলেন, হামলাকারী সন্ন্যাসীর বেশে সাবেক জিপির চেম্বারে ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে আকস্মিক মারপিট শুরু করেন। পরে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, হামলাকারী থানা হেফাজতে আছে। ঘটনার প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ন্যূনতম মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কারখানায় উপস্থিত থেকেও কাজে যোগদান হতে বিরত থাকা এবং কারখানায় ভাংচুর করার অভিযোগে গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় গেলে প্রধান ফটকে কর্তৃপক্ষের দেওয়া নোটিশ দেখতে পান। বন্ধ ঘোষণা করা দুটি পোশাক কারখানা হলো— কোনাবাড়ী এলাকায় এম এম নীট ওয়্যার লিমিটেড এবং মামুন নীট ওয়্যার লিমিটেড। ওই দুটি পোশাক কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেয়। বিস্তারিত আসছে...
গাজীপুরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে শিশুর মুখ চেপে বাঁশবাগানে নিয়ে যান খগেশ্বর, অতঃপর...
চট্টগ্রাম জুড়ে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় ধরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য
বুধবার থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। 
চট্টগ্রাম জুড়ে বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় ধরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামে এক ব্যাংককর্মী নিহত হয়েছেন। 
গরুবোঝাই নসিমনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংককর্মীর
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে লুৎফর রহমান (৭০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 
বাড়িতে দুধ দিতে যায় কিশোরী, মুখ চেপে ধরে ঘরে নিয়ে যান লুৎফর
আরও পড়ুন
এমপি আজিজের সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
‘বাড়িতে কেউ না থাকার সুযোগে’ পুত্রবধূর ঘরে ঢুকে পড়েন শ্বশুর, অতঃপর...
সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না মারুফের
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে