
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে এ প্যানেলের প্রার্থীরা পেয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সমিতির বার্ষিক নির্বাচনে ১০টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গ্রন্থাগার সম্পাদক পদে একমাত্র প্রার্থী মো. কামরুল হাসান সোহেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. মোহসীন আলী প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, এ নির্বচনে সভাপতি পদে সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক পদে মো. নূর আলম পান্না ও যুগ্ম সম্পাদক পদে মো. তাহমিদ আকাশ জয়ী হয়েছেন।
সহ-সভাপতি পদে সৈয়দ রুহুল কুদ্দুস কচি ও মো. মাহবুবুর রহমান (মাহবুব) নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদক পদে মো. গোলাম মোস্তফা (সুমন) ও সিরাজুল ইসলাম (সাগর) প্রথম ও দ্বিতীয় হয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. মুস্তাকিম মোস্তফা খান ও কার্যকরী সংসদের দুটি সদস্যপদে শামস ইমরান সুদীপ্ত কুমার নির্বাচিত হয়েছেন।
আরটিভি/আইএম


