প্রাইভেট পড়তে গিয়ে একই বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য

আরটিভি নিউজ

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০৫:১৩ পিএম


প্রাইভেট পড়তে গিয়ে একই বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ, এলাকায় চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার ছাত্রী একসঙ্গে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় চরম উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে দিন কাটছে চার কিশোরীর পরিবার ও স্বজনদের।

মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ কিশোরীরা একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

নিখোঁজ এক কিশোরীর স্বজন বলেন, বুধবার (৩০ জুন) সকালে এক কিশোরী তার বাবার মুঠোফোনে কল দেয়। সে সময় কিশোরী জানায়, তারা যেখানে আছে, ভালো আছে। তবে কোথায় আছে, তা না জানিয়েই ফোন কেটে দেয়। এরপর থেকে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তবে কী কারণে তারা বাড়ি ছেড়েছে বা কার সঙ্গে গেছে, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

নিখোঁজ অপর এক কিশোরীর বাবা বলেন, মেয়েরা কোথায় আছে, কী অবস্থায় আছে, তা জানতে না পারায় তারা উদ্বেগের মধ্যে আছেন। 

আরেক ছাত্রীর মা বলেন, ওদের সঙ্গে কী ঘটেছে, তা বুঝতে পারছি না। আমরা খুব উদ্বিগ্ন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, চার কিশোরীকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। সবদিক বিবেচনা করে কাজ চলছে। দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আশা করছে পুলিশ।

আরটিভি/এমএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission