ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম
প্রতীকী ছবি

বরগুনা সদর উপজেলার ফুল ঢলুয়া গ্রামে ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল হোসেন (৩৬) ও কমলা বেগম (৩২) নামে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহত বেলাল পেশায় ইজিবাইকচালক ছিলেন। তারা ৩ সন্তান রেখে গেছেন।

জানা গেছে, বেলাল হোসেন রোববার (৫ জুলাই) রাতে নিজের বাড়িতে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দেন। সোমবার (৬ জুলাই) সকালে চার্জার খুলতে গেলে বেলাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী কমলা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বেলালের বড় মেয়ে আরিফা (১৪) জানায়, পুরো ইজিবাইকটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছিল। বাবা-মাকে বাঁচাতে গিয়ে সেও আহত হয়েছে। আরিফা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহদুটি বরগুনা হাসপাতালের মর্গে রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
ইলিশের উৎপাদন বাড়াতে প্রতিবছর জাটকা সংরক্ষণে নানা কর্মসূচি নেয় সরকার। জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা।
নদীতে নিষেধাজ্ঞা, পদ্মা-আড়িয়াল খাঁর পাড়ে প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
খুলনার বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আজ থেকে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। 
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে আজ
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি  মাদরাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফতুল্লায় মাদরাসার লাইব্রেরিতে আগুন, ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
আরও পড়ুন
নারকেল গাছে উঠেই ‘মাগো’ বলে চিৎকার বৃদ্ধের, অতঃপর...
সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের 
পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা