ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

পাথরঘাটায় খননযন্ত্রের চাপায় ১৩ মাসের শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৮, ০৫:৩১ পিএম

বরগুনার পাথরঘাটায় কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন গ্রামে তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন বাঁধের খননযন্ত্রের(বেকু মেশিন) নিচে চাপা পরে আব্দুল্লাহ নামের ১৩ মাসের এক শিশু মারা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। কালমেঘা এলাকাতে তমা কনস্ট্রাকশন দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের কাজ করছে। ওই বাঁধের কাজে বেকু মেশিন বেড়িবাঁধে যাচ্ছিল। বেড়িবাঁধের পাশেই বসত ঘর থেকে ১৩ মাসের শিশুটি হামাগুরি দিয়ে বেড়িবাঁধে ওঠার সময় বেকু মেশিনের নিচে পিষ্ট হয়ে শিশুটি মাথা থেতলে গিয়ে তাৎক্ষনিক মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, এই বেকুওয়ালারা একদিকে যেমন বেপরোয়া তেমনি তমা গ্রুপের সিকিউরিটি ব্যবস্থাও নাজুক। বরাবরই বিষয়টি নিয়ে এলাকাবাসী অভিযোগ করে আসছেন। কিন্তু গুরুত্ব দেয়নি তমা গ্রুপ।

--------------------------------------------------------
আরও পড়ুন : ভুল অপারেশনে শিশুর মৃত্যু, পলাতক ডাক্তার-ক্লিনিক মালিক
--------------------------------------------------------

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোস্তফা মিয়া জানান, এর আগেও বেকুর ধাক্কায় পা হারায় একজন এবং তারা কর্ম এলাকায় লাল ফিতা দেয়ার কথা থাকলেও তা তমা গ্রুপ দেয়নি। অসাবধানতার কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার পরপর এলাকাবাসীর রোশানলে পরলে, তমা গ্রুপের কর্মকর্তা কর্মচারীরা ঐ স্থান থেকে পালিয়ে পাথরঘাটা শহরে চলে যায়।

শিশুটির মা মোর্শেদা জানান, আমি পানি আনতে গিয়েছিলাম তখন আব্দুল্লাহকে ঘরের সামনে দেখে যাই এবং বেকু মেশিনটি তখন দেখেছি রাস্তার পাশে থামানো। আমি নদী থেকে পানি নিয়ে ঘরে আসি তখনও মেশিনটি রাস্তায় থামানো দেখেছি। এর পর বাহিরে গিয়ে দেখি ছেলেটি পরে আছে, মাথা মুখ চ্যাপটা হয়ে আছে।

পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে।

পুলিশের পক্ষ ওসি মোল্লা খবির উদ্দীন আহম্মেদ জানান, পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে, লাশ মর্গে পাঠানো হয়েছে, শিশুটির অভিভাবক যেভাবে আইনি সহযোগিতা চাইবে তা করা হবে।

আরও পড়ুন :

জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
সিঁধ কেটে ঘরে ঢুকে আওয়ামী লীগ নেতাকে হত্যা
ফেসবুকে ক্ষমা চেয়ে কলেজছাত্রের আত্মহত্যা
বরগুনায় ঘুষের টাকা নিয়ে দুই কর্মকর্তার জুতা ছোড়াছুড়ি
ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, যুবক আটক