ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ভারী বর্ষণে বিপর্যস্ত কালিয়াকৈরের জনজীবন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও নাগরিকরা এখনও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাননি। সাম্প্রতিক ভারী বর্ষণে পৌরসভার বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বহু এলাকায় বৃষ্টির পরও পানি না নামায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে এমনি চিত্র দেখা যায়।

আরও পড়ুন

জানা গেছে, কালিয়াকৈর পৌরসভা ২০২১ গঠন করা হলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশনের সংকটের কারণে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

এই পৌরসভায় প্রায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। আর এসব শিল্প কারখানা শ্রমিকরা জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

কালিকাপুর পৌরসভার পর্ষদ ও নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন জানান, পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, সাময়িক নয়, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
দেশ জুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা অনেক জায়গায়
ঢাকাসহ ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস
খাবারের লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান রাজ্জাক, অতঃপর...