ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ঘরে নিয়ে যান রাজ্জাক, অতঃপর...

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে খাবারের লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল রাজ্জাক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা ওই যুবককে রোববার দুপুরে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, উপজেলার সফিপুর গোল্ডেন সিটি এলাকার প্রফেসর ভবনের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল রাজ্জাক। শুক্রবার সকালে ওই ভবনের সামনে এক শিশু খেলাধুলা করছিল। এ সময় খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণচেষ্টা করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যান তিনি।

রোববার দুপুরে হঠাৎ এলাকায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন আটক করে। এ সময় তাকে গণধোলাই দেওয়ার অভিযোগও রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির বাবা শরিফ মিয়া বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে এলাকাবাসী আটক করেছে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
রাজবাড়ীর বালিয়াকান্দীতে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পরকীয়া প্রেমের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সোলাইমান হোসেনকে (৩৪) ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
আরও পড়ুন
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...