জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৩:৩১ পিএম


জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: আরটিভি

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এ সময় দন্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন আদালতে অনুপস্থিত ছিলেন।

আরও পড়ুন

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বা পাড়া গ্রামে স্বামী আনোয়ার হোসেনের বাড়ি থেকে স্ত্রী ইসমতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতন করা হতো ইসমতারা বেগমকে। যৌতুকের কারণেই তাকে হত্যা করেন স্বামী আনোয়ার হোসেন। এ ঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১৩ বছর ৭ মাস পর এ রায় ঘোষণা করা হলো। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission