ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গিয়ে দুই কিশোর আটক

​শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম
ছবি: আরটিভি

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল তাদের আটক করে।

আটকরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।

বিজিবি সূত্র জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। অর্থের বিনিময়ে তাদের ভারতে পার করে দেওয়ার চেষ্টায় স্থানীয় একটি দালাল চক্র জড়িত রয়েছে।

জড়িত দালালরা হলো— শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের মো. মামুন (২২), একই গ্রামের মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের মো. মাসুদ মিয়া (২৫)।

এ ঘটনায় আটক দুই কিশোরকে আইনি ব্যবস্থার জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, অবৈধভাবে ভারতে গমনে সহায়তাকারী স্থানীয় ওই তিন দালালকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় একটি নিয়মিত মামলা করেছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান রোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবির 'জিরো টলারেন্স' নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১২০ গ্রাম হেরোইনসহ মো. সাজ্জাদ (৬২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ লাখ টাকা।
ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুশবু বেগম নামে এক তরুণীকে বিয়ে করেছেন জাংলং নামে চীনের এক যুবক।
কুশবু বেগমকে পেতে পুলিয়াং থেকে উড়ে এলেন জাংলং
বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক, কসমেটিকস, গরু চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়। সভার বেশিরভাগ সময় সরগরম ছিল সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে।
বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান নিয়ে সরগরম আইনশৃঙ্খলা প্রতিরোধ কমিটির সভা
খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
খুলনা থেকে ঢাকায় যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে আগামী জানুয়ারিতে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া নতুন কোচ যুক্ত হওয়ার পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
জনভোগান্তি কমানো ও ভবিষ্যতে খোঁড়াখুঁড়ি বন্ধে চট্টগ্রামে দেশে প্রথমবারের মতো ডাক্ট সিস্টেম সড়ক নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক
আরও পড়ুন
নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে শেরপুরের কৃষকদের প্রতিবাদ
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে নিষিদ্ধ যুবলীগ নেতা ধরা
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, ভারতীয় নাগরিকসহ আটক ৪
অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক