ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, মিলল ৬ পাতার চিরকুট

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ছয় পাতার একটি চিরকুটও জব্দ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার(১০ জুলাই) ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কুলিয়ারচর উপজেলার কামালিয়াকান্দি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন গত ৩০ জুন ভৈরবের বঙ্গবন্ধু সরণি এলাকার এশিয়া আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। বৃহস্পতিবার(৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্ষের ভাড়া নেওয়ার জন্য হোটেলের কর্মচারী দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছয় পাতার চিরকুটে ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত বিভিন্ন বিষয় এবং দীর্ঘদিনের একটি প্রেমের সম্পর্কের অবসান নিয়ে তার অনুভূতির কথা উল্লেখ রয়েছে। তবে চিরকুটের বিষয়বস্তু ও ঘটনার সঙ্গে এর সম্পর্ক তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটি অপরিচিত নম্বর থেকে মিসড কলের মাধ্যমে এক তরুণীর সঙ্গে আনোয়ারের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আনোয়ার ঢাকার একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে জনবল পাঠানোর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। বিদেশে লোক পাঠানোসংক্রান্ত একটি মামলায় কয়েক মাস কারাগারে থাকার সময় ওই তরুণীর পরিবার তার বিয়ে অন্যত্র দিয়ে দেয় বলে তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুন

ওসি লিমন বোস বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুটসহ সব আলামত পরীক্ষা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেও জানান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিতে শুরু করেছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
পঞ্চগড়ের মেঘমুক্ত আকাশে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
ইটভাটার দেওয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু