ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সারাদেশে কালবৈশাখীতে নিহত ৬

আরটিভি অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৮, ১২:২৮ পিএম

বৈশাখের প্রথম সপ্তাহেই কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে বিধ্বস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান। ব্যাপক ক্ষতি হয়েছে বোরো, ভুট্টাসহ অন্যান্য ফসলের। নিহত হয়েছেন অন্তত ছয়জন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক।

আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর

ঝালকাঠি: জেলায় দুই দফায় কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বিভিন্ন এলাকা। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় লঞ্চঘাটের পন্টুন ছিঁড়ে সুন্দরবন-১২ লঞ্চটি ভেসে যায়। গ্যাংওয়ে ও আশেপাশের চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে নদীতে তলিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী মো. আউয়াল আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার দুপুর পৌনে দুটার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝড়ো হাওয়ার ঘরের টিনের চালা ও বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ে। বাতাসে লঞ্চঘাটের পন্টুন ছিঁড়ে যায়। এতে সুন্দরবন-১২ লঞ্চ ও পন্টুনটি নদীতে ভেসে যায়। পরে পন্টুন এলাকার উল্টোদিকে কিস্তাকাঠি নদীর তীরে লঞ্চটি নোঙর করে রাখা হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় লঞ্চঘাট এলাকার চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি টিকিট বুকিং অফিস।

দ্বিতীয় দফায় বিকেল তিনটার দিকে আবার প্রচণ্ড গতিতে কালবৈশাখী ঝড় শুরু হয়। এতে জেলার নলছিটি ও রাজাপুর উপজেলাতে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ উপড়ে পড়ে। উড়ে যায় বসতঘরের চালা। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। খবর পেয়ে ঝালকাঠির জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেন।

সুন্দরবন-১২ লঞ্চের মাস্টার জামাল হোসেন বলেন, প্রচণ্ড ঝড়ো হাওয়া শুরু হলে আমি লঞ্চের সুকান ধরে বসি। কিন্তু বাতাসে পন্টুনের শিকল ছিঁড়ে লঞ্চসহ মাঝ নদীতে ভেসে যায়। আমি লঞ্চটি পন্টুনসহ নিয়ন্ত্রণে রেখে নদীর ওপারে পোনাবালিয়া নিয়ে যাই। ঘাটের গ্যাংওয়ে নদীতে ডুবে গেছে। দুটি টিকিট বুকিং কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামে বজ্রপাতে আমীর আলী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, আমীর আলী হাওর থেকে ধান ওঠানোর কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ভোলা: জেলার লালমোহন উপজেলায় কালবৈশাখী ঝড়ে একজন নিহত, ১০ জন আহত এবং ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে।

মঙ্গলবার দুপুরের ঝড়ে এই নিহত ও ক্ষয়ক্ষতি ঘটনা ঘটে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ঝড়ের সময় একটি পাটকাঠি বোঝাই নৌকায় থাকা আব্দুস শুকুর নামের একজন নিহত হন। এছাড়া লালমোহন কলেজিয়েট স্কুলের চালা উড়ে গিয়ে ১০ শিক্ষার্থী আহত হন। ঝড়ের কবলে পড়ে মনপুরায় ১৫ লাখ টাকার তিন হাজার বস্তা সিমেন্টসহ একটি কার্গোবোট ডুবে গেছে। উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।

ভালুকা (ময়মনসিংহ): ভালুকা উপজেলার কয়েকটি ইউনিয়নের ওপর দিয়ে গেলো সোমবার রাতে বয়ে যাওয়া ঝড়ে একজন নিহত হয়েছেন।জেনারেটরের লাইনের তারে স্পৃষ্ট হয়ে বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে বাবলু মিয়া নামে এক চা দোকানির মৃত্যু হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাজশাহীতে ৬ নারীসহ ৭ জঙ্গি গ্রেপ্তার
--------------------------------------------------------

মুলাদী ও গৌরনদী (বরিশাল) : মঙ্গলবার মুলাদীতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় গাছচাপায় পশ্চিম বোয়ালিয়া গ্রামের জালাল মজুমদারের স্ত্রী রাশিদা বেগম নিহত হয়েছেন।আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গৌরনদীতে বোরো ধান, পানের বরজসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রংপুর: পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবারী ইউনিয়নের দেওবদপুর গ্রামে মঙ্গলবার বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জয়নাল ও রাসেল।

পীরগঞ্জ উপজেলার প্রকল্প কর্মকর্তা (পিআইও) তাহের উদ্দিন জানান, সকালে বৃষ্টির সময় বজ্রপাত হলে জয়নাল ও রাসেল নিহত হন। নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

সিংড়া (নাটোর): চলনবিলের সিংড়া উপজেলার ডাহিয়া, ইটালী, চৌগ্রাম ও রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টির আঘাতে প্রায় ৭শ হেক্টর জমির বোরো ও ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

টেকেরহাট ও কালকিনি (মাদারীপুর): মঙ্গলবার মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিণাঞ্চলের ১১টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে আড়াই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং তিন শতাধিক গাছ উপড়ে ও ভেঙে পড়েছে। ফলে বিদ্যুৎ লাইনের ওপর ভেঙে পড়া গাছের চাপে বেশকিছু বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। উপড়ে পড়া গাছের কারণে বাইপাস সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

লৌহজং (মুন্সীগঞ্জ): মঙ্গলবার পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটের লৌহজং চরে ১৬টি যানবাহন নিয়ে আটকে পড়ে ফেরি ফরিদপুর।

বন্দর (নারায়ণগঞ্জ): বন্দরে মঙ্গলবার মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সোনাকান্দা এলাকায় নবনির্মিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নবনির্মিত ভবনের আংশিক ক্ষতি হয়।

আরও পড়ুন :

জেবি/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
‘ঝড় বৃষ্টি আঁধার রাতে, আমরা আছি নৌকার সাথে’
জেঁকে বসছে শীত, আরও বাড়বে
ঘূর্ণিঝড় ফেথাই বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই
নিম্নচাপ রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে, ২ নম্বর সতর্কতা