ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রাম। ছবি: বাসস

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামসহ দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। অপর দু’টি হচ্ছে- খুলনার দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম।

আগামী ১০ আগস্ট রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

একই দিন দেশের আরও দু’টি গ্রামের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মিতিঙ্গাছড়ি গ্রামকেও আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করবেন বলে বাসসকে জানিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে শুক্রবার সকালে মিতিঙ্গাছড়ি গ্রাম পরিদর্শনকালে ইউএনও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অংশ হিসেবে দেশের তিনটি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তিনি জানান, এসডিজি’র ১৭টি লক্ষ্য বাস্তবায়নের আলোকে মিতিঙ্গাছড়ি গ্রামে দারিদ্র্য বিমোচন, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ, কৃষি ও জীবিকার উন্নয়ন এবং ডিজিটাল সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

রায়হানুল ইসলাম বলেন, এসডিজি ভিলেজ হিসেবে মিতিঙ্গাছড়িকে গড়ে তোলার মাধ্যমে গ্রামটির সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি এটি দেশের অন্যান্য গ্রামের জন্য একটি অনুসরণযোগ্য উন্নয়ন মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মিতিঙ্গাছড়ি গ্রাম পরিদর্শনের সময় উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, ১০০ নম্বর ওয়াগ্গা হেডম্যান অরুণ তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিচয় মিলল ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারীর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানিয়েছে পুলিশ।
পরিচয় মিলল ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারীর
চলন্ত অবস্থায় খুলে পড়ল মহানগর এক্সপ্রেসের দরজা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে পড়েছে। এতে দুই যাত্রী সামান্য আহত হয়েছেন।
চলন্ত অবস্থায় খুলে পড়ল মহানগর এক্সপ্রেসের দরজা
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে আগুন, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শান্টিংয়ের সময় তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ‘ট’ বগির ১১টি আসন পুড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের ‘জ’ বগির আসনগুলোতে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছেটানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে আগুন, আটক ২
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
রাজবাড়ীতে যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। 
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর
নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবিরের অভিযোগ ওঠার পর ছাত্রদল নেতা ফয়সাল কবিরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
আরও পড়ুন
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা
কোটি টাকা ব্যয়ে নির্মিত বৈদ্যুতিক বেড়া অকেজো, লোকালয়ে বন্যহাতি
পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর