ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কোটি টাকা ব্যয়ে নির্মিত বৈদ্যুতিক বেড়া অকেজো, লোকালয়ে বন্যহাতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৮ পিএম
চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক সরঞ্জাম। ছবি: বাসস

রাঙ্গামাটি জেলার কাপ্তাই জাতীয় উদ্যানে বন্য হাতির লোকালয়ে প্রবেশ ঠেকাতে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে স্থাপন করা ৮ কিলোমিটার দীর্ঘ সোলার ফেন্সিং (বিদ্যুৎচালিত বেড়া) এখন বেশির ভাগই অকার্যকর হয়ে পড়েছে।

সোলার ফেন্সিংয়ের তার ছিঁড়ে যাওয়া, ব্যাটারি ও বিভিন্ন সরঞ্জাম চুরি এবং প্রাকৃতিক দুর্যোগে তারের ওপর গাছের ডালপালা ও লতাপাতা পড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

এসব সোলার ফেন্সিং অকার্যকর থাকায় লোকালয়ে চলে আসছে বন্যহাতির পাল। বাড়ছে হাতি-মানুষের দ্বন্দ্ব। সোলার ফেন্সিং অকার্যকর থাকার ফলে বন থেকে বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ায় হাতি-মানুষের দ্বন্দ্বের আশঙ্কা বাড়ছে।

অকার্যকর এসব সোলার ফেন্সিং দ্রুত সংস্কারের জন্য সরকারের কাছে দাবী জানিয়েছে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষেরা।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ সূত্রে জানা যায়, বন্য হাতির লোকালয়ে প্রবেশ ঠেকাতে ২০২৩ সালে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রায় ৮ কিলোমিটার এলাকায় সোলার ফেন্সি স্থাপন করা হয়। এ প্রকল্পে ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা। এর উদ্দেশ্য ছিল, পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে বন্য হাতি লোকালয়ে এসে বসতবাড়ি ও ফসলের ক্ষতি করা এবং মানুষের সঙ্গে হাতির সংঘাত কমানো।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক যুগে কাপ্তাই এলাকায় বন্য হাতির আক্রমণে প্রায় ১২ থেকে ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। হাতির আক্রমণে বসতবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতিও হয়ে থাকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়।

তবে সোলার ফেন্সিং স্থাপনের এক বছরের মধ্যে এর ব্যাটারিসহ কিছু সরঞ্জাম চুরি হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

এরপর বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ফেন্সির তারের ওপর গাছের ডালপালা ও লতাপাতা পড়ে এবং অনেক জায়গায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েক দফা মেরামত করা হলেও পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি।

নিয়ম অনুযায়ী, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে পরদিন ভোর ছয়টা পর্যন্ত সোলার ফেন্সি চালু রাখার কথা। এ জন্য নিয়মিত একজন কর্মী থাকার কথা থাকলেও বাস্তবে সেই ব্যবস্থা কার্যকর নেই বলে স্থানীয়দের অভিযোগ।

সম্প্রতি বিশ্ব হাতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আয়োজিত আলোচনা সভায় সোলার ফেন্সিং অকার্যকর হয়ে পড়ার বিষয়টি উঠে আসে। সেখানে দ্রুত ফেন্সিটি সংস্কার ও কার্যকর করার দাবি জানানো হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বাসস’কে বলেন, ‘কোটি টাকা ব্যয়ে স্থাপন করা সোলার ফেন্সির বেশির ভাগ জায়গায় তার ছিঁড়ে গেছে। তারের ওপর গাছের ডালপালা ও লতাপাতা পড়ে আছে। ফেন্সি চালু না থাকায় বন্য হাতি আবার লোকালয়ে চলে আসছে। এতে হাতি-মানুষের দ্বন্দ্ব বাড়ছে। এই পরিস্থিতিতে দ্রুত এসব সোলার ফেন্সিং মেরামত করে চালু করা প্রয়োজন।’

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মচারী সাইফুল ইসলাম বাসস’কে বলেন, ‘আমরা এলাকায় হাতির আতঙ্কের মধ্যে আছি। সোলার ফেন্সিং দ্রুত মেরামত করা দরকার।’

কাপ্তাইয়ের বন শিল্প এলাকায় রাতে কর্মরত নৈশ প্রহরী বাহার ও আফছার বাসস’কে জানান, ‘কারখানার চারপাশে সোলার ফেন্সিং রয়েছে। কিন্তু সেটি বিকল হয়ে পড়ে আছে। তারগুলোও এলোমেলো হয়ে গেছে। দ্রুত এ গুলোর সংস্কার করা দরকার।’

এ বিষয়ে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান বাসস’কে বলেন, ‘সোলার ফেন্সিংয়ের অনেক জায়গা নষ্ট রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে তারের ওপর ডালপালা পড়ে কিছু সমস্যা হয়েছে। আমরা বেশ কিছু জায়গায় মেরামত করেছি। তবে পুরোপুরি সংস্কারের জন্য বর্তমানে কোনো বাজেট নেই। বাজেট পাওয়া গেলে ফেন্সিটি মেরামত করা হবে।’

স্থানীয়দের আশঙ্কা, সোলার ফেন্সিং দীর্ঘদিন অকার্যকর থাকলে বন্য হাতির লোকালয়ে প্রবেশ আরও বাড়তে পারে। এতে ফসল ও বসতবাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষ ও হাতি-উভয়ের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। সংস্কারের অভাবে অকার্যকরভাবে পড়ে থাকা এসব সোলার ফেন্সিংগুলো দ্রুত সংস্কার করে নিয়মিত চালু রাখার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
পানিতে ডুবে প্রাণ গেল স্কুলছাত্রীর
ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর...
মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না: দীপেন দেওয়ান
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০