ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দুর্গন্ধ ছড়াতেই মিলল টিকিট কালেক্টরের মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
মরদেহের প্রতীকী ছবি

খুলনায় ভাড়া বাসা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার খলিল চেম্বারের পার্শ্ববর্তী ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মতি (৫০) ওই এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে। পেশায় তিনি বাসের টিকিট কালেক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৬ বছর ধরে মতি ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবারের পর থেকে তাকে আর দেখা যায়নি। আজ সকালে ভবনের ছাদে কাজ করতে গিয়ে এক ব্যক্তি তার কক্ষের দিক থেকে তীব্র দুর্গন্ধ পান।

আরও পড়ুন

পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়