ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মেয়েকে কুপ্রস্তাব বাবার, সালিশে জুতার মালা পরিয়ে বেত্রাঘাত

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালীর সেনবাগে নিজের ১৮ বছর বয়সী মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রাম্য সালিশে ৩৩ বেত্রাঘাত, গলায় জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর আব্দুল লতিফ (৪২) গত প্রায় দুই বছর ধরে নিজের মেয়েকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে মেয়ে বিষয়টি তার চাচা ও জ্যাঠাদের জানালে মঙ্গলবার রাতে সেনবাগ উপজেলা জামায়াত নেতা মাওলানা হানিফ ও ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটুর নেতৃত্বে ভিকটিমের ঘরে একটি গ্রাম্য সালিশ বসে। সালিশে অভিযুক্তকে ৩৩ বেত্রাঘাত, জুতার মালা পরানো ও নাকে খত দেওয়ানো হয়।

আরও পড়ুন

ডমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটু বলেন, মেয়ের অভিযোগের ভিত্তিতে তার বাবাকে ডেকে আনা হয়। দুই পক্ষের কথা শুনে সালিশি বৈঠকে ৫-৬ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়। পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্তকে ৩৩ বেত্রাঘাত, জুতার মালা পরানো ও নাকে খত দেওয়া হয়।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
নড়াইল সদর উপজেলায় আপন চাচার বিরুদ্ধে ৭ বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল আপন চাচার নাম 
ভুল বুঝতে পেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মাদকাসক্ত যুবক
দীর্ঘদিন মাদক সেবনের পর নিজের ভুল উপলব্ধি করে স্বেচ্ছায় থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন নীলফামারীর সৈয়দপুরের শুকুর আলী নামে এক যুবক।
ভুল বুঝতে পেরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন মাদকাসক্ত যুবক
চাঁদপুরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
চাঁদপুরে ১৬ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
বান্দরবানের দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ও সুস্বাস্থ্য রক্ষায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। 
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
শিক্ষক সংকটে কুড়িগ্রামের সরকারি কলেজে ব্যহত হচ্ছে পাঠদান
কুড়িগ্রামের রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। ৬০টি অনুমোদিত শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৭জন। শূন্য রয়েছে ৩৩টি পদ। এর মধ্যে ১৩টি বিষয়ে কোনো শিক্ষকই নেই। ফলে এক বিষয়ের শিক্ষককে অন্য বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বিষয়ভিত্তিক পাঠদান। শিক্ষক সংকটের পাশাপাশি পর্যাপ্ত অ্যাকাডেমিক ভবন ও শ্রেণিকক্ষ না থাকায় জীর্ণ টিনশেড ভবনে দুর্ভোগের মধ্যে ক্লাস করছে কলেজটির সাড়ে তিন হাজার শিক্ষার্থী।
শিক্ষক সংকটে কুড়িগ্রামের সরকারি কলেজে ব্যহত হচ্ছে পাঠদান
আরও পড়ুন
‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে হত্যা, অতঃপর...
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ খেয়ে যে পরিণতি হলো তরুণের
ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার
কিশোর গ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ৬৮