গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে আরও তিন নেতা পদত্যাগ করেছেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে কাশিয়ানী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বদরুল ইসলাম এবং সদস্য মো. নয়ন মোল্লা।
সংবাদ সম্মেলনে মো. শফিকুল ইসলাম বলেন, আমি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। শারীরিক অসুস্থতার কারণে স্বেচ্ছায় দল ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।
একই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. বদরুল ইসলাম ও মো. নয়ন মোল্লা বলেন, শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত নই। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগ এবং দলীয় পদ থেকে পদত্যাগ করছি।
সংবাদ সম্মেলনে তারা আরও জানান, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ইচ্ছা তাদের নেই।
আরটিভি/আইএম




