ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

রায় অমান্য, ইউএনওর কাছে ব্যাখ্যা চাইলেন আদালত

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০২:২২ এএম
নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। ছবি: সংগৃহীত

আদালতের দেওয়া রায় ও নির্দেশনা নির্ধারিত সময়ে বাস্তবায়ন না করায় নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিচার বিভাগীয় আদেশ অমান্য করায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ১০ আগস্টের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।

​নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. মোনাদিন হক গত ২৩ জুলাই এই আদেশের নির্দেশ দেন, যা ২৭ জুলাই স্বাক্ষরিত হয়।

মামলার নথি ও সংগৃহীত তথ্যে জানা যায়, উপজেলার দোহালী গ্রামের বাসিন্দা বুলবুলি চৌধুরী একই গ্রামের মিন্টু কুমার মণ্ডলের বিরুদ্ধে ২০২৩ সালের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ৯ ধারায় একটি মামলা করেন। ফরিয়াদির অভিযোগ ছিল—২০২৩ সালের অক্টোবরে মিন্টুর কাছ থেকে জমি কিনে নামজারি ও খাজনা পরিশোধ করা সত্ত্বেও তিনি জমির দখল বুঝিয়ে দিচ্ছিলেন না।

আরও পড়ুন

​উক্ত মামলার শুনানি শেষে গত ২৩ মে আদালত রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত মিন্টুকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি রায়ের দিন থেকে ১৫ কার্যদিবসের মধ্যে বিতর্কিত ০.০২২৫ একর জমির দখল ফরিয়াদিকে বুঝিয়ে দেওয়ার জন্য মহাদেবপুরের ইউএনওকে নির্দেশ দেন আদালত।

আদালতের আদেশের কপি গত ৭ জুন ইউএনও কার্যালয়ে পৌঁছালেও নির্ধারিত সময়ের মধ্যে তা কার্যকর করা হয়নি। ভুক্তভোগী বুলবুলি চৌধুরীর অভিযোগ, প্রশাসনের দোরগোড়ায় বারবার ধরনা দিয়েও তিনি নিজের কেনা জমির দখল পাননি।

​বিষয়টি আদালতের নজরে এলে বিচারক রায়ে উল্লেখ করেন, আদালতের সুনির্দিষ্ট নির্দেশ পালন না করা এবং সময়মতো আদালতকে অবহিত না করা বিচার বিভাগীয় আদেশের সুস্পষ্ট অবমাননা। এরই পরিপ্রেক্ষিতে ইউএনওর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ১০ আগস্টের মধ্যে লিখিতভাবে জানতে চেয়েছেন আদালত।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ নোটিশ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন। তবে এটিকে আনুষ্ঠানিক শোকজ না বলে ‘ব্যাখ্যা চাওয়া’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে লিখিত বক্তব্য দাখিল করা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার কথা বলে পাঁচ বছর ও দেড় বছর বয়সি দুই কন্যাসন্তানকে সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সূত্র ধরে শিশু দুটির স্বজনদের খুঁজে বের করা হয়। পরে তাদের চাচির জিম্মায় দেওয়া হয়েছে।
চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
রাজশাহীতে নিজ বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।
চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কবে উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।বিমানবন্দরটির উদ্বোধনের সময় জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কবে উদ্বোধনের সময় জানালেন মন্ত্রী
সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার
বরিশাল নগরে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার আইনের মামলায় রওনক বিনতে নূর রিপা (৩৫) নামে এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার
আরও পড়ুন
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে বড় বিপাকে আনোয়ার
তিন লাখ টাকাসহ ৩ মাদক কারবারি ধরা
ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক! কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬
বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর