ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে যান যুবক, অতঃপর... 

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
অপরহণ মামলার প্রধান আসামি মেহেদুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় অপরহণ মামলার প্রধান আসামি মেহেদুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রেম প্রত্যাখ্যানে ক্ষিপ্ত হয়ে মাদরাসা থেকে ফেরার পথে ওই কিশোরীকে অপহরণ করেছিলেন আসামি মেহেদুল।

শনিবার (২ আগস্ট) দুপুরে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের যৌথ একটি টিম।

গ্রেপ্তার মেহেদুল সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, অপহৃত শিক্ষার্থী স্থানীয় শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ে এবং তারবিয়াতুল উম্মা মহিলা মাদরাসায় আরবি লেখাপড়া করে। বিদ্যালয়ে যাতায়াতের সময় তাকে আসামি মেহেদুল ইসলাম বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিতেন। কিন্তু শিক্ষার্থী আসামির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘটনা তার পরিবারকে জানায়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ঘটনাটি অভিযুক্ত মেহেদুলের বাবা-মাকে জানালে তারা ক্ষুব্ধ হয়।

সবশেষ ৬ জুন সকালে এই শিক্ষার্থী মাদরাসা থেকে বাড়ি ফেরার সময় সাদুল্লাপুর থানা এলাকার দক্ষিণ কাজিবাড়ী সন্তোলা এলাকা থেকে আসামি মেহেদুল তার অন্যান্য আসামিদের সহায়তায় ছাত্রীকে অপহরণ করে সিএনজিচালিত রিকশায় অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে এ ঘটনায় ১২ জুন ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়।

পরে শুক্রবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভোলাইল মরাখালপাড় এলাকা থেকে আসামি মেহেদুলকে গ্রেপ্তার করে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্প এবং নারায়ণগঞ্জ র‌্যাব-১১ ক্যাম্পের একটি যৌথ টিম। একই সঙ্গে একই এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামি মেহেদুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
বৌ-ভাতে চুরি করা গরু জবাই, অতঃপর...
বিএনপি বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
ওসি-এসআইকে হঠাৎ আদালতে তলব, ঘটনা কী?