ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দিনদুপুরে ফিল্মি স্টাইলে কিশোরীকে তুলে নিয়ে উধাও দুই যুবক, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মদনে ছোট বোনকে ছুরিকাঘাত করে বড় বোনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরীর নাম বৃষ্টি আক্তার (১৭)। তার ছোট বোন শ্রাবন্তী আক্তারকে (১৩) আহত অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রাবন্তী ও বৃষ্টির বাড়ি উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী নওধার গ্রামে। তাদের বাবা আলিম উদ্দিন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বৃষ্টি, শ্রাবন্তী ও তাদের চার বছর বয়সী ভাতিজা ইমরান বাড়ি থেকে মদন সদরে আসে। বৃষ্টির মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজে নবম শ্রেণির ফরম পূরণ করার কথা ছিল।

পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে যাওয়ার সময় উপজেলা প্রেসক্লাবের সামনে দুই যুবক তাদের পথরোধ করেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই দুই যুবক শ্রাবন্তীর মাথা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বৃষ্টিকে সঙ্গে তুলে নিয়ে যান।

আহত শ্রাবন্তী পরে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে পড়ে যায়। চা দোকানি রুবেলসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চা দোকানি রুবেল মিয়া বলেন, ‘মেয়েটি আহত অবস্থায় আমার দোকানের সামনে এসে পড়ে যায়। পরে আমরা কয়েকজন তাকে হাসপাতালে নিয়ে যাই। তখন সে অচেতন ছিল।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফরিন সুলতানা বলেন, ‘শ্রাবন্তীর মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। বোনকে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে।’

শ্রাবন্তীর চাচি দুলেনা আক্তার বলেন, বৃষ্টি নবম শ্রেণির ফরম পূরণ করার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে ঘটনার খবর পেয়ে তারা হাসপাতালে আসেন। শ্রাবন্তীর জ্ঞান ফিরলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে বলে তিনি জানান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বৃষ্টিকে উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
কিশোরীর মুখ চেপে নির্জনে নিয়ে যান কাশেম, স্বামীর অপকর্ম লুকাতে বিকল্প প্রস্তাব স্ত্রীর
পল্লী বিদ্যুতের মিটার সংকট, নষ্ট প্রায় ৮ হাজার
পেট্রোল ঢেলে কলেজ অধ্যক্ষের কক্ষ পুড়িয়ে দেওয়ার চেষ্টা
বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির গায়ে পেট্রল ঢেলে আগুন