ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

৪০০ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে জামায়াতের সাবেক আমির 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির ও আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক আব্দুল ওয়াহেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে। সন্ধ্যায় জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার শুনানি শেষে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। সমবায় সমিতির শত শত কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠার পর জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে এক ভুক্তভোগী গ্রাহক আল আকাবা সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করার পর তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ডাবল মুনাফার লোভ দেখিয়ে সমিতিতে ১২ হাজার ৬৬১ জন সাধারণ গ্রাহকের জমা করা ৩৯১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়। আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে এ সংক্রান্ত অন্তত ৮টি গ্রেপ্তারি পরোয়ানা বিচারাধীন ছিল।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, র‍্যাবের সহায়তায় পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ উদ্ধারে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুরের নাওজোর এলাকায় বেতন-ভাতাসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন।
শ্রমিক আন্দোলন ঘিরে গাজীপুরে বাড়ানো হলো বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
বকেয়া বেতন পরিশোধ ও ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় সিম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জে পোশাক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা করা হয়েছে।
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
আরও পড়ুন
অর্থ আত্মসাৎ মামলায় এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু