ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গর্ভধারণের অনুষ্ঠানের দাওয়াত নিয়ে তুমুল মারামারি, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন, ইনসেটে মৃত আবুল বাশার। ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়ের শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মো. আবুল বাশার (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাইকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই বাসিন্দা।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আবুল বাশারের অন্তঃসত্ত্বা মেয়ে ময়না আক্তারের গর্ভধারণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে মেয়ের শ্বশুরবাড়ির তিন সদস্য আবুল বাশারের বাড়িতে যান।

স্বজনদের দাবি, একই দিনে ভাতিজার বিয়ের অনুষ্ঠান থাকায় তিনি ওই দাওয়াতে যেতে অপারগতার কথা জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়ের শ্বশুর আব্দুল মতিন তার গলা চেপে ধরেন এবং বুকে ঘুষি মারেন। এ সময় শাশুড়ি রোজিনা বেগম ও ননদের জামাই মো. হৃদয়ও তাকে মারধর করেন বলে অভিযোগ করেছে পরিবার।

পরে গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

নিহতের স্ত্রী ঝরনা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়েকে নির্যাতন করা হচ্ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

আরও পড়ুন

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
আরও পড়ুন
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...