
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৬০০ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার হয়েছেন ঢাকা আরামবাগ ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার মো. কাশেম(৩২)।
মঙ্গলবার ভোরে ফতুল্লার ইসদাইর অক্টো অফিস এলাকায় কাশেমের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)। তার বাবার নাম দেলোয়ার হোসেন।
ডিবির পরিদর্শক মো. হুমায়ূন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কাশেম নিজের শহর ও আশপাশের এলাকায় পাইকারী দরে বিয়ার বিক্রি করছেন। এই সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
কে/



