ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:০৮ এএম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক-ছবি: সংগৃহীত

নানা প্রতিকূলতা ও কর্মব্যস্ততার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক।

সোমবার (১০ আগস্ট) পরীক্ষার ফলাফল প্রকাশের পর নাসিমুলের এই ব্যতিক্রমী সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়। সহকর্মী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

চলতি ২০২৬ সালের এসএসসিতে রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে অংশ নিয়ে তিনি জিপিএ-৪.৬২ পেয়ে উত্তীর্ণ হন। নাসিমুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের তিলোকী গ্রামের বাসিন্দা। কাঠমিস্ত্রি হিসেবে কাজের পাশাপাশি তিনি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাসিমুল হক বলেন, সংসারের হাল ধরতে ২০০২ সালে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়। সারাদিন কাঠে নকশা তৈরি ও আসবাবপত্র বানানোর হাড়ভাঙা খাটুনির পরও পড়াশোনা চালিয়ে যাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা মনের ভেতর জমা ছিল। সন্তানদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং নিজে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হওয়ার স্বপ্ন থেকেই এই বয়সে আবার বই হাতে তুলে নিয়েছিলাম।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ইচ্ছা থাকলে যে কোনো বয়সে সফল হওয়া সম্ভব। আমার ইচ্ছা আছে সামনেও এই পড়াশোনা চালিয়ে যাওয়ার।

ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, সংসার ও পেশাগত দায়িত্ব পালন করেও ৪৫ বছর বয়সে এমন চমৎকার ফলাফল করা এক অনন্য দৃষ্টান্ত। তার এই সাফল্য সমাজের পিছিয়ে পড়া ও বয়স্ক মানুষকে শিক্ষার প্রতি নতুন করে উৎসাহিত করবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
উত্তরপত্রে মোবাইল নম্বর পেয়ে শিক্ষার্থীকে বাসায় ডাকেন শিক্ষক, অতঃপর...
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ