
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আড়ং। আগ্রহীরা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ক্যান্টিন সহকারী
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: আড়ং হেড অফিসের ক্যান্টিন, রান্নাঘর, ডাইনিং এরিয়া এবং সংশ্লিষ্ট স্থানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখায় দক্ষতা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আরটিভি/আইএম


