ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

টানা বৃষ্টিতে বিনষ্ট কোটি টাকার ধান, নিঃস্ব বহু কৃষক

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম
ফসলের মাঠগুলোতে ধানের বদলে শোভা পাচ্ছে শাপলা, শালুক ও নানা জাতের জলজ আগাছা। ছবি: আরটিভি

অবিরাম বর্ষণ এবং অপরিকল্পিত মাছের ঘের নির্মাণের ফলে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতায় নড়াইলে বিস্তীর্ণ মাঠের আউশ ধান পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। পানি নিষ্কাশনের স্বাভাবিক খাল আটকে ঘের তৈরি এবং সংরক্ষণের অভাবে খাল-নালা ভরাট হয়ে যাওয়ায় সৃষ্ট এই কৃত্রিম জলাবদ্ধতা কৃষকদের ঠেলে দিয়েছে চরম লোকসানে। এতে জেলা জুড়ে চাষীদের ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদার বিল, আন্ধারকোটা বিল, কুচিয়াবাড়ির বিলসহ জেলার বিভিন্ন বিল ও ডোবা ঘুরে দেখা গেছে হৃদয়বিদারক দৃশ্য। বিলের অনেক জায়গায় এখন কোমর থেকে বুকসমান পানি। চোখের সীমানা জুড়ে ফসলের মাঠগুলোতে ধানের বদলে শোভা পাচ্ছে শাপলা, শালুক ও নানা জাতের জলজ আগাছা। ফসলশূন্য ক্ষেতে হাঁসের দলকে ঘুরে বেড়াতে দেখা যায়।

কথা হয় একাধিক কৃষকের সঙ্গে। তারা জানান, অপেক্ষাকৃত নিচু জমিগুলোতে পানি-সহনশীল স্থানীয় জাতের ‘রাতুল আউশ’ চাষের জন্য খুবই উপযোগী। কোমর বা বুকসমান পানিতেও এই জাতের ধান টিকে থাকে এবং পানি বাড়ার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বেড়ে ওঠে। বিগত কয়েক বছর সহনীয় বৃষ্টিপাতের কারণে ধীরে ধীরে পানি বৃদ্ধি পাওয়ায় রাতুল আউশের বাম্পার ফলন হয়েছিল। গত মৌসুমে আশাতীত ফলন ও ভালো দাম পাওয়ায় এবারও চাষিরা ব্যাপক উৎসাহে রাতুল আউশ আবাদে নেমেছিলেন।

আরও পড়ুন

খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষ্মীপাশা, বাঁশগ্রাম, নলদী, কোটাকোল, কলাবাড়িয়া, বাঐসোনা, পহরডাঙ্গা, খাশিয়াল, মাইজপাড়া ও সেখহাটীসহ জেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক বিলের নিচু জমিতে বিপুল পরিমাণে আউশ ধানের চাষ করা হয়। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি থেকে শুরু হওয়া অঝোর ধারার বৃষ্টিতে সেই ধান জলমগ্ন হয়ে পড়ে। এতদিন ধরে পানি জমে থাকায় ধানের সব গাছ পচে নষ্ট হয়ে গেছে।

চাষিদের মতে, বর্ষার জমে থাকা বাড়ত পানি দ্রুত নিষ্কাশন করা গেলে এই বিপদ থেকে কিছুটা রক্ষা পাওয়া যেত। জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘের-ভেড়ি উচ্ছেদ, অবরুদ্ধ খাল-নালা পুনরুদ্ধার এবং বিলের সঙ্গে নদীর সংযোগ স্থাপনকারী সব খাল পুনঃখননের জোর দাবি জানিয়েছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৯ হাজার ১০৭ হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে। অতিবর্ষণে ক্ষয়ক্ষতি সীমিত বলে কৃষি বিভাগ দাবি করলেও চাষিরা তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। কৃষকদের দাবি, বিলের উপরিভাগের সামান্য ফসল বাঁচলেও নিচু এলাকার বেশিরভাগ ফসলই পুরো নষ্ট হয়ে গেছে, যার কারণে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকায় দাঁড়াবে।

বিলের স্থায়ী জলাবদ্ধতাকে চাষাবাদের জন্য বড় হুমকি হিসেবে স্বীকার করে নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসনে এবং হারিয়ে যাওয়া খাল-নালা উদ্ধারে কৃষি বিভাগ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে কাজ শুরু করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার পুলিশ ও পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ তিন কিশোরীর বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। অন্য দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিন কিশোরী চকরিয়ার মানিকপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ১৫ বছর বয়সী কিশোরী বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনতে যাচ্ছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। এক কিশোরীর মা জানান, তিনজনের কারও কাছে মুঠোফোন থাকার কথা নয়। তবে যে অটোরিকশায় তারা চকরিয়ায় গিয়েছিল, সেই চালক পরিবারের সদস্যদের জানিয়েছেন, কিশোরীদের হাতে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন দেখেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, চকরিয়া বাসস্ট্যান্ডে একটি মুঠোফোনসহ তিন কিশোরীকে স্থানীয় কয়েকজন দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে সেখান থেকে তারা কোন দিকে গেছে, তা জানা যায়নি। নিখোঁজ কিশোরীরা চকরিয়া অথবা কক্সবাজারের কোথাও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি কাইছার হামিদ আরও জানান, কিশোরীদের সন্ধানে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আরটিভি/এসএস
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
আরও পড়ুন
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
ইয়েমেনের রাজধানী সানায় ফের বিকট বিস্ফোরণ
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী