ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

৩৪ দিন পর আবারও খুলেছে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দানবাক্স খুলে তৃতীয়বারের মতো প্রকাশ্যে টাকা গণনা শুরু হয়েছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক পরিচালনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সদস্য এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে গণনা শুরু হয়েছে। গণনা শেষে পাওয়া অর্থের পরিমাণ সবার জন্য প্রকাশ করা হবে।

এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো মাত্র চার দিনের জমা হওয়া দানের টাকা প্রকাশ্যে গণনা করা হয়। ওইদিন দানবাক্সে নগদ ১৭ লাখ ৫৪৯ টাকা পাওয়া যায়। এরপর ১৮ দিন পর গত ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হলে পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। এ সময় একাধিক দেশের মুদ্রাসহ বিভিন্ন সামগ্রীও পাওয়া যায়।

দ্বিতীয় দফার গণনার ৩৪ দিন পর এবার তৃতীয়বারের মতো দানবাক্স খোলা হলো।

প্রসঙ্গত, গত ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে গিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ নেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। পরে তার নির্দেশে ১৮ জুন পুরোনো তিনটি ডেগে সিলগালা এবং নতুন দানবাক্স বসানো হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেয় সরকার।

তবে প্রত্যাহারের আদেশের পরও গত ২২ জুন সারওয়ার আলমের নেতৃত্বে ৭০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের টাকা গণনা করা হয়।

পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ২৬ জুন সিলেট সার্কিট হাউজে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

কমিটিকে এক মাসের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সিদ্ধান্ত দেওয়ার কথা বলা হলেও গঠনের প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা রূপরেখা দিতে পারেনি কমিটি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
স্কুলে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় তিন সহপাঠী স্কুলছাত্রী। কিন্তু স্কুলে না গিয়ে তারা প্রথমে চলে যায় পাবনা বাস টার্মিনালে। সেখান থেকে বাসে নাটোর, এরপর রংপুর হয়ে কুড়িগ্রাম। লক্ষ্য ছিল সীমান্ত এলাকার দিকে যাওয়া। শেষ পর্যন্ত অপরিচিত এলাকায় পথ হারিয়ে ফেলায় তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। স্থানীয় এক পুলিশ কর্মকর্তার পরিবারের সহায়তায় উদ্ধার করা হয় তিন স্কুলছাত্রীকে।
অভিমান করে ঘর ছেড়ে সীমান্তের পথে তিন স্কুলছাত্রী, অতঃপর...
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
বাংলাদেশি বন্ধুর বিয়েতে অংশ নিতে মালয়েশিয়া থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জে এসে স্থানীয় মানুষের আন্তরিকতা, গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানিয়েছেন চার মালয়েশীয় নাগরিক।
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকার সাগর উপকূলে আষাদী স্টিল জাহাজ ভাঙ্গা কারখানায় কাজ করার সময় লোহার আঘাতে গুরুতর আহত হয়েছেন কাটারম্যান আব্দুস সালাম।
লোহার আঘাতে পা ভাঙার পরও মেলেনি চিকিৎসা, বিপাকে শ্রমিক‌
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে সম্প্রতি নতুন শাবকের জন্ম হয়েছে। নতুন শাবককে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। কেউ খাবার দিতে গেলে পানিতে ডুব দিয়ে হারিয়ে যাওয়া, আবার হঠাৎ ভেসে দেখা দেওয়া, আবার কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকাসহ খুনসুটিতে আনন্দের বন্যা বইছে জলহস্তী পরিবারে। নতুন শাবককে নিয়ে মাতিয়ে রেখেছে জলহস্তী বেষ্টনী।
গাজীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের জন্ম
বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ বন্ধু
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশালে বাসের ধাক্কায় একসঙ্গে প্রাণ হারালেন ৩ বন্ধু
আরও পড়ুন
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের রিলে আলোচিত সেই বিউটি হলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক
সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ
ভারতে পাচারকালে জাফলং সীমান্তে নারীসহ ৭ জন আটক