ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে বেধড়ক পিটুনি, অতঃপর...

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটুনির সাত দিন পর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে ধামরাই পৌরসভার পশ্চিম কায়েত পাড়া এলাকায় নিজের বাড়িতে তার মৃত্যু হয়।

জানা যায়, ৮ আগস্ট স্থানীয় ওয়াজেদ হাজীর রাইস মিলে তার নেতৃত্বে শঙ্করকে মারধরের ঘটনা ঘটে। মৃত শঙ্কর মণ্ডল ধামরাইয়ের পশ্চিম কায়েত পাড়া এলাকার বদন চন্দ্র মণ্ডলের ছেলে।

মৃতের পরিবার ও পুলিশ জানায়, গত ৮ আগস্ট ওয়াজেদ হাজীর রাইস মিল থেকে মোটরের একটি যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটে। এই চুরিতে জড়িত থাকার সন্দেহে শঙ্করকে বাড়ি থেকে ডেকে নেন মিল মালিক। শঙ্করের সঙ্গে তার বাবা ও স্থানীয় অন্য এক ব্যক্তিও মিলে যান। তবে বাবা ও সেই ব্যক্তিকে বাইরে পাঠিয়ে মিলের ভেতরে শঙ্করকে মারধর করেন মিল মালিক। এতেও শঙ্কর চুরির বিষয়ে কোনো স্বীকারোক্তি না দিলে একপর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হয়। মারধরে গুরুতর আহত অবস্থায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তবে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক সংকুলান না থাকায় পরিবার তাকে বাড়ি ফিরিয়ে আনে। আহত অবস্থায় বাড়িতে থাকাকালে সাত দিন পর আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।

মৃতের বাবা বদন চন্দ্র মণ্ডল বলেন, আমার ছেলে আমার সঙ্গে কাজ করে। এরপরও আমার ছেলে চুরি করছে বলে খবর পাঠিয়েছে। বৃহস্পতিবার বিকেলের দিকে আমিসহ তাকে নিয়ে মিলে গিয়েছি। তারপর আমাদের বের করে দিয়ে তাকে ভেতরে মারধর করে। রাতে ছেড়ে দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই। তারা ঢাকায় নিতে বলে। কিন্তু টাকা নাই, কীভাবে নেব? আজ আমার ছেলে মারা গেছে।

মিল মালিক ডেকে নেওয়ার সময় শঙ্করের সঙ্গে মিলে যাওয়া স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, শঙ্করের বাবা আমার এলাকার প্রতিবেশী। চুরির বিষয়ে অন্য একজনের কথা অনুযায়ী তাকে ধরে নিয়ে যায়, জিজ্ঞেস করার কথা বলে। তখন আমরা শঙ্কর ও তার বাবাসহ মিলে যাই। তখন বলে, আপনারা বাইরে যান। আমি ও ওর বাবা বাইরে চলে যাই। তখন ভেতরে তাকে মারধর করে। যখন বের করে দেয়, ও হাঁটতে পারে না। এরপর আজ তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরিবারের অভিযোগ, ওয়াজেদ হাজি নামে এক ব্যক্তি রাইস মিলের চুরির ঘটনাকে কেন্দ্র করে ৮ আগস্ট শঙ্করকে মারধর করেন। পরে তাকে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারা ঢাকায় নিতে পরামর্শ দেয়। তবে আর্থিক কারণে তারা নিতে পারেনি। শনিবার সকালে তার মৃত্যু হয়। আমরা মরদেহের সুরতহাল করেছি। এই ঘটনায় মৃতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
রাজবাড়ীর পাংশা উপজেলার নাদুরিয়া ঘাটে গড়াই নদীর ওপর ৬৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ ছয় বছরের বেশি সময়েও শেষ হয়নি। তিন দফা সময় বাড়িয়েও শেষ করা যায়নি ৬৫০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ।
৬৪ কোটি টাকার গড়াই সেতু, ৬ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আকলিমা আক্তার পাখি (৩০) ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনি।
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
রংপুরের পীরগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
আরও পড়ুন
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
রাতের আঁধারে ছাত্রদল নেতা ও তার দাদাকে বেধড়ক পিটুনি
নদী দিয়ে ভেসে যাচ্ছিল গলায় কলসি-চোখমুখ বাঁধা নারীর মরদেহ
ভারতে তেলাপোকা পার্টির নেতাদেরকে ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি