ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি : আরটিভি

সিলেটের জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক ফোরাম। শনিবার (১৫ আগস্ট) বিকেলে জৈন্তাপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মো. জালাল উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ১৪ জুলাই সরকার নিজপাট ইউনিয়ন ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ১২টি মৌজা নিয়ে প্রস্তাবিত জৈন্তাপুর পৌরসভার গেজেট প্রকাশ করেছে। তবে পৌরসভা গঠনের জন্য সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় উপযুক্ততা নেই।

তাদের দাবি, প্রস্তাবিত এলাকার অধিকাংশ মানুষ কৃষি, শ্রম ও দিনমজুরির সঙ্গে জড়িত। এলাকায় শিল্প-কারখানাও নেই। পৌরসভা গঠনের ক্ষেত্রে অকৃষি পেশাজীবী ও অকৃষি জমির যে শর্ত রয়েছে, বাস্তবে তা পূরণ হয়নি বলেও দাবি করেন তারা।

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দুই ইউনিয়নের মোট জনসংখ্যা ৭১ হাজার ৩০ জন। কিন্তু প্রস্তাবিত ১২টি মৌজার জনসংখ্যা ২৬ হাজার ৮৫১ জন। ফলে পৌরসভা গঠনের প্রয়োজনীয় জনসংখ্যার শর্তও পূরণ হয়নি বলে দাবি করা হয়।

বক্তারা অভিযোগ করেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষায় পৌরসভার সীমানা নির্ধারণসহ বিভিন্ন ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। ইতোমধ্যে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবিতে মৌজাভিত্তিক লিখিত আবেদন এবং হাজার হাজার মানুষের গণস্বাক্ষরিত আপত্তিপত্র জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

এ সময় প্রস্তাবিত পৌরসভা গঠনের প্রক্রিয়া পুনরায় নিরপেক্ষভাবে সরেজমিন তদন্ত করে সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় ভুল তথ্যের ভিত্তিতে পৌরসভা গঠনের প্রক্রিয়া বাতিলের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক বুরহান আহমেদ, সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার, সদস্য কামাল হোসেনসহ স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
আরও পড়ুন
পৌরসভার কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কালসার
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি