ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দুই দিনের ছুটি নিয়ে ‘হাওয়ায় মিলিয়ে গেলেন’ পৌর সচিব লালু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছা পৌরসভার সচিব লালু সরদার দুই দিনের ছুটি নিয়ে সাত কর্মদিবস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার মুঠোফোনও বন্ধ। ফলে তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। তিনি বর্তমানে কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা আলোচনা চলছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, অসুস্থ মায়ের কথা জানিয়ে গত ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দুই দিনের ছুটি নেন সচিব লালু সরদার। এর আগে ২৯ সেপ্টেম্বর অফিস করে তিনি নিজ জেলা নড়াইলের উদ্দেশে রওনা হন। ছুটি শেষে ৪ অক্টোবর তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে যোগ না দিয়ে তিনি অনুপস্থিত রয়েছেন। এরপর সাত কর্মদিবস পার হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ এপ্রিল নড়াইল পৌরসভা থেকে বদলি হয়ে পাইকগাছা পৌরসভায় সচিব হিসেবে যোগদান করেন লালু সরদার। এরপর থেকে তিনি পাইকগাছা পৌরসভায় কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল জেলায়।

এদিকে লালু সরদারের অনুপস্থিতির কারণ নিয়ে পৌরসভায় নানা আলোচনা চলছে। পৌরসভার ভেতরে কানাঘুষা রয়েছে, নড়াইল পৌরসভায় কর্মরত থাকার সময় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা ছিল। ওই মামলার কারণে তিনি আটক হতে পারেন এমন আশঙ্কা থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে কেউ কেউ ধারণা করছেন। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। মামলার বর্তমান অবস্থা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পৌরসভার কেউ প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে চাইছেন না। ফলে সচিবের অনুপস্থিতির প্রকৃত কারণ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সচিব পৌরসভার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, দাপ্তরিক নথিপত্র ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ফলে তার অনুপস্থিতির কারণে দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে।

পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সচিব সাহেব দুই দিনের ছুটিতে যান। কিন্তু আজ সাত কর্মদিবস ধরে তিনি অনুপস্থিত আছেন। তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে পারছি না। আজ মন্ত্রণালয়ে তার অনুপস্থিতির বিষয়ে চিঠি পাঠানো হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাকক্ষেত দেখতে যাওয়া স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে পাসুন দেখান নুরনবী, অতঃপর... 
লালমনিরহাটের হাতীবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় মো. নুরনবী নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড- অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর দুই আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক নিত্যানন্দ সরকার।  আদালতের রায়ের নথি অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. নুর নবীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড- অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ৮(৩) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড- অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী, এসব সাজা একইসঙ্গে চলবে। অন্যদিকে একই মামলার অপর দুই আসামি মো. মোবারক আলী ও মো. বেলাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ভুক্তভোগীর বাবা লালমনিরহাটের হাতিবান্ধা থানায় মামলা করেন। মামলার বাদী উল্লেখ করেন, আসামি নুরনবী ও রাকিবুল ইসলাম আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে অজ্ঞাতনামা আরও ২-৩ জন কু-প্রস্তাব দেয়। পরে বিষয়টি জানতে পেরে হাতিবান্ধা থানায় লিখিত অভিযোগ করি। এ বিষয়ে রাস্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট বিজ্ঞ আদালত ন্যায় বিচার দিয়েছেন। এ ন্যক্কারজনক ঘটনায় ভিক্টিমকে তার বাবা শাকক্ষেত দেখতে পাঠিয়েছিল, সেখান থেকে ভিক্টিমকে ভুট্টাক্ষেতে নিয়ে যায় আসামি নুরনবী। পরে পাসুন (জমিতে ছোটখাটো চাষ দিতে এবং ফসল বা বাগানের আগাছা পরিষ্কার বা নিড়ানি দেওয়ার কাজে ব্যবহৃত হয়) নামক অস্ত্র দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার রায় দিয়েছে আদালত। এ রায়ে সমাজের অপরাধপ্রবণতা কমে যাবে। এ ঘটনায় বাদীপক্ষ নুরুল হকের সঙ্গে যোগাযোগ করলেও কোনো মতামত পাওয়া যায়নি। আরটিভি/এমএইচজে
শাকক্ষেত দেখতে যাওয়া স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে নিয়ে পাসুন দেখান নুরনবী, অতঃপর... 
নীলফামারীতে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে দায়িত্ব পালন করার সময় মই থেকে পড়ে হায়দার আলী (৪৭) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।
নীলফামারীতে মই থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ
তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের সময় সোয়াবের (জৈবিক) নমুনা সংগ্রহ করা হয়।
তাজমিন হত্যা: ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে পোশাক, মোবাইল ফোন ফরেনসিকে
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল
ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে মারধর করে জোরপূর্বক চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। একই ঘটনায় রনি নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নারীকে চুল কাটার এবং যুবককে বেঁধে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে অমানবিক নির্যাতন, ভিডিও ভাইরাল
আরও পড়ুন
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
খুলনায় ৯৬৪ পূজামণ্ডপে ‘বড় বরাদ্দ’
পাইকগাছায় ১৫১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, প্রতিমায় পড়ছে রং-তুলির শেষ আঁচড়
খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী