ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ওষুধ নেই ধামরাইয়ের ৯ উপ-স্বাস্থ্যকেন্দ্রে: জরাজীর্ণ ভবন আর জনবল সংকটে ভোগান্তি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাই উপজেলার ৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দীর্ঘ দুই বছর ধরে সরকারি ওষুধ সরবরাহ বন্ধ থাকায় ভেঙে পড়েছে চিকিৎসাসেবা। এতে ব্যাহত হচ্ছে নরমাল ডেলিভারি, প্রসূতি সেবা ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবাসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম। জরাজীর্ণ ভবন ও তীব্র জনবল সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় রোগীরা। কর্তৃপক্ষ একাধিকবার ওষুধ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি।

স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকের পরামর্শ মিললেও মিলছে না কোনো সরকারি ওষুধ। শূন্য হাতেই ফিরতে হচ্ছে হাসপাতালে আসা রোগীদের। ঢাকার ধামরাই উপজেলার ৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এখন নিজেই রোগী। যেখানে গত দুই বছর ধরে নিয়মিত সরকারি ওষুধ সরবরাহ নেই। মাঝে মাঝে অল্প কিছু ওষুধ আসলেও তা চাহিদার তুলনায় শূন্যের কাছাকাছি।

সোমবার (১৭ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, শুধু ওষুধের অভাবই নয়, ৯টি কেন্দ্রের মধ্যে চৌহাট, সানোড়া ও কুল্লা— এই তিনটি কেন্দ্রের অবস্থা এখন চরম জরাজীর্ণ। ছাদের একাংশ ভেঙে পড়েছে, দেয়ালের প্লাস্টার খসে ছড়াচ্ছে আতঙ্ক। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে জমে পানি। এমন ঝুঁকিপূর্ণ ভবনের ভেতরেই কোনোমতে চলছে চিকিৎসাসেবা। নতুন ভবনের নথিপত্র চূড়ান্ত হলেও এখনো মেলেনি প্রয়োজনীয় বরাদ্দ। এছাড়া বেলিশ্বর মা ও শিশুকল্যাণ কেন্দ্রসহ নান্নার ও কুশুরা ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রগুলোও সংস্কারের অভাবে ধুঁকছে।

জরাজীর্ণ ভবন আর ওষুধের সংকটের পাশাপাশি হাসপাতালগুলোতে চেপে বসেছে জনবল সংকট। নিয়ম অনুযায়ী ১৫৫ জন স্টাফ থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র ১২৭ জন। সবচেয়ে বড় সংকট উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদের। ৯টি কেন্দ্রের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র ৪ জন। সংকট যে চরমে, তা স্বীকার করেছেন খোদ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাও।

আরও পড়ুন

চিকিৎসা সেবা নিতে আসা রহিমা বেগম নামে এক নারী জানান, বাচ্চাদের ঠান্ডা জ্বরের চিকিৎসা দিতে নিয়ে এসেছেন। প্রেশক্রিপশন পেয়েছেন কিন্তু কোনো ওষুধ পাননি। তিনি আরোও বলেন, আমরা সরকারি ওষুধের আশায় এখানে আসি, সংসারের যে খরচ বাইরে থেকে ওষুধ কিনতে হিমশিম খেতে হয়।

আসাদ নামে এক ব্যক্তি বলেন, শুধু ওষুধ না এখানে ডাক্তাররাও সময়মতো আসেন না, আবার আসলেও আগেই চলে যান। ওষুধ তো পাই না প্রায় দুই বছর ধরে।

এদিকে এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল বলেন, ওষুধের পাশাপাশি আমাদের জনবল সংকট আছে। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি খুব দ্রুতই বরাদ্দ সংকটের সমাধান হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। 
হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
সাতক্ষীরার কলারোয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গরুর ঘাস কাটতে মাঠে যায় ১৪ বছরের কিশোরী, অতঃপর...
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম হত্যা মামলার আসামি মিরাজুল ইসলাম জামিনে মুক্তি পাওয়ার পরপরই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। মুমূর্ষু ও অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামিনে বেরিয়েই হামলার শিকার আসামি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের
ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
৭ দফা দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন