ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কাপ্তাই জাতীয় উদ্যানে দেখা মিলল বিরল ধনেশ পাখির

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি: আরটিভি

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির দুটি সাদা-কালো ধনেশ (Oriental Pied Hornbill) পাখির দেখা মিলেছে।

বুধবার (১৯ আগস্ট) কাপ্তাই জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি বিট এলাকায় পাখিটিদুটিকে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান।

বন বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি বিট এলাকায় নিয়মিত বনাঞ্চল পর্যবেক্ষণের সময় বিরল ধনেশ পাখিটিদুটির উপস্থিতি নজরে আসে। বনাঞ্চলের গাছপালার মধ্যে এদের বিচরণ করতে দেখা যায়। এর মাধ্যমে কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের সমৃদ্ধতার আরেকটি প্রমাণ পাওয়া গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কাপ্তাই জাতীয় উদ্যান দীর্ঘদিন ধরে নানা প্রজাতির পাখি, বন্যপ্রাণী ও উদ্ভিদের নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। পাহাড়, বন ও কাপ্তাই হ্রদঘেরা এ অঞ্চলে বিভিন্ন সময় বিরল ও পরিযায়ী পাখিরও দেখা মেলে। নতুন করে বিরল ধনেশ পাখির উপস্থিতি স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বকে আরও সামনে নিয়ে এসেছে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, কাপ্তাই জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি বিটে বিরল ধনেশ পাখিটিদুটি দেখা গেছে। বন বিভাগের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বনাঞ্চলের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

স্থানীয় প্রকৃতিপ্রেমীরা বলছেন, বনাঞ্চলে বিরল পাখির উপস্থিতি প্রমাণ করে কাপ্তাইয়ের প্রাকৃতিক পরিবেশ এখনো অনেক বন্যপ্রাণীর জন্য উপযোগী। এসব পাখি ও বন্যপ্রাণীর আবাসস্থল নিরাপদ রাখতে বন উজাড়, শিকার এবং বন্যপ্রাণী বিরক্ত করার মতো কর্মকাণ্ড বন্ধে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বিরল পাখি বা বন্যপ্রাণীর দেখা মিললে তা ধরার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে পর্যবেক্ষণ করা উচিত। একই সঙ্গে ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে পাখিটিকে বিরক্ত না করার জন্যও সতর্ক থাকতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সুপারনিউমেরারি অধ্যাপক ড. মো. ফরিদ আহসান বলেন, ছবিতে দেখা পাখিটি কালো-সাদা ধনেশ (Oriental Pied Hornbill)-এর পুরুষ ও স্ত্রী পাখি বলে মনে হচ্ছে। ধনেশ পাখি সাধারণত বননির্ভর এবং বনের সুস্থ পরিবেশের সঙ্গে এদের নিবিড় সম্পর্ক রয়েছে। এ ধরনের পাখির উপস্থিতি একটি এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য ইতিবাচক দিক নির্দেশ করে। কাপ্তাই জাতীয় উদ্যানে এদের উপস্থিতি থাকলে পাখিগুলোর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী
চলনবিলে অভিযান চালিয়ে অর্ধশতাধিক বক উদ্ধার, তিন শিকারির জেল-জরিমানা
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ