ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লাউয়াছড়ায় দেখা মিলল বিরল ‘উল্টোলেজি’ বানরের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১০:১৫ এএম
উল্টোলেজি বানর। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল প্রজাতির উল্টোলেজি বানরের একটি দলের দেখা মিলেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উদ্যানের ভেতরে স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা যায় বানরগুলোর। শান্ত পরিবেশে তাদের বিচরণ প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে।

স্থানীয়ভাবে এ প্রজাতির বানর কেশরওয়ালা সিংহ বানর, কুলু বান্দর, ছোট লেজি বানর ও উলু বান্দর নামেও পরিচিত। লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান এবং রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে এদের বসবাস রয়েছে। সাধারণত ২০ থেকে ২৫ সদস্যের দলে গভীর বনে বসবাস করে উল্টোলেজি বানর।

প্রজাতিটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো শূকরের লেজের মতো পিঠের দিকে বাঁকানো লেজ। এদের শরীরের রং হালকা সোনালি থেকে বাদামি এবং প্রধান খাদ্য ফলমূল ও কচি পাতা।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ উল্টোলেজি বানরকে ‘সংকটাপন্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এছাড়া বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এ প্রাণী সংরক্ষিত।

image

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা মারজুক হোসেন জানান, ছোট-বড় মিলিয়ে উল্টোলেজি বানরের একটি দল উদ্যানে বসবাস করছে। প্রজাতিটি সংকটাপন্ন হওয়ায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি করছে।

IMG

তবে এদের জন্য অন্যতম বড় হুমকি হয়ে উঠেছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে চলে যাওয়া আখাউড়া–সিলেট রেলপথ। ট্রেন চলাচলের সময় প্রায়ই বিভিন্ন বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হয়, যা বিরল এ প্রজাতির জন্যও ঝুঁকিপূর্ণ।

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিরল উল্টোলেজি বানরের উপস্থিতি এখানকার সমৃদ্ধ জীববৈচিত্র্যের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
হুক ছিঁড়ে ৬ বগি লাউয়াছড়ায় রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন
বনে ছাড়ার পর ৯ লজ্জাবতী বানরের ৭টিই মারা গেল, কারণ কী
মৌলভীবাজারে বিদুৎস্পৃষ্ট সিংহ বানর উদ্ধার
বানরের দাপটে দিশেহারা নেপালের কৃষকরা, ঘটনা কী