ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিয়েতে রাজি না হওয়ায় নারীর ভয়াবহ পরিণতি

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম
ছবি: আরটিভি

নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম (৪৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

আটক ব্যক্তিরা হলেন- ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) এবং তার সহযোগী মো. তারেক রহমান (২১)।

পুলিশ সুপার জানান, গত ১৯ আগস্ট সকালে ধামইরহাটের তালপুকুর মাহমুদপুর এলাকার একটি আমবাগান থেকে অজ্ঞাত এক নারীর অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ ও ডিবি। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সাহায্যে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার ৩-৪ দিন আগে থেকে নিখোঁজ থাকা মেরিনা বেগমের ছেলে কাওসার আলী থানায় মামলা ও জিডি করেছিলেন।

আরও পড়ুন

প্রাথমিক তদন্ত ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ জানায়, মূল অভিযুক্ত বাবুল হোসেনের সঙ্গে মেরিনার পূর্বপরিচয় ছিল। বাবুল তাকে বিয়ের জন্য চাপ দিলে মেরিনা তা সরাসরি প্রত্যাখ্যান করেন এবং সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল তাকে হত্যার ছক আঁকেন।

পরিকল্পনা অনুযায়ী, গত ১৪ আগস্ট রাতে মেরিনাকে মোটরসাইকেলে করে এক নির্জন আমবাগানে নেওয়া হয়। সেখানে সহযোগী তারেক রহমানের কোমর থেকে বেল্ট খুলে মেরিনার গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তীতে পরিচয় গোপন করতে তারা মোটরসাইকেলের পেট্রোল ঢেলে মরদেহে আগুন ধরিয়ে দেন এবং নিহতের ব্যবহার্য মালামাল বিভিন্ন স্থানে ফেলে রেখে আলামত নষ্টের চেষ্টা করেন।

পুলিশ অভিযান চালিয়ে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্ট এবং নিহতের জুতা ও পোশাক উদ্ধার করেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও জানান, চারজনের একটি দল পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছেন। মামলার বাকি দুই আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মধ্যরাত থেকে সমুদ্রে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
সমুদ্র ও নদীতে শুরু হচ্ছে ইলিশ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ (৭ অক্টোবর) মধ্যরাত থেকে। মা ইলিশের বাঁধাহীন প্রজননের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
মধ্যরাত থেকে সমুদ্রে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
পাইকগাছায় জমে উঠেছে গাছের চারার হাট
ভোরের আলো ফুটতে না ফুটতেই জমে ওঠে চারার হাট। সারি সারি করে সাজানো থাকে দেশি-বিদেশি নানা জাতের ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারা। পাইকারি ক্রেতারা পছন্দের চারা কিনে নিয়ে যান দক্ষিণাঞ্চলের বিভিন্ন হাটে। আবার স্থানীয় ক্রেতারাও বিকেলে এসে কিনে নেন বাড়ির আঙিনা কিংবা বাগানের জন্য পছন্দের চারা।
পাইকগাছায় জমে উঠেছে গাছের চারার হাট
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প
নরসিংদীর মনোহরদীতে একটি পুরনো পুকুরে ‘জলপরী’ দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ায় গত পাঁচ দিন ধরে সেখানে মানুষের ভিড় জমছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওকে কেন্দ্র করে ঘটনাটি নিয়ে নানা কল্পকাহিনীও ছড়িয়েছে।
‘জলপরী’ দেখতে পাঁচ দিন ধরে পুরনো পুকুরে ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
নাটোরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর মারধরে সাহারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লাইলী বেগম পলাতক রয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাহারা বেগম ওই এলাকার মৃত মনসুর আলীর স্ত্রী। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাহারা বেগম ও তার পুত্রবধূ লাইলী বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে লাইলী প্রায়ই শাশুড়িকে নির্যাতন করতেন। মঙ্গলবার(৬ অক্টোবর) বিকেলে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে লাইলী বেগম লোহার বালতি দিয়ে সাহারা বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে তিনি গুরুতর আহত হন।  সাহারা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লাইলী বেগম পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আরটিভি/এসকে
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর...
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন করায় কয়েকটি যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।
কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর...
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬৫
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
সারোগেসি কাণ্ডে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার দম্পতি, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার