ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কনসার্ট বন্ধ করাটা কিশোরগঞ্জ সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে: আবু হানিফ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৭:২৩ পিএম
আবু হানিফ : ছবি সংগৃহীত

কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করে দেওয়ায় সারাদেশে জেলার সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে। সংস্কৃতির চর্চা বন্ধ না করে এতে শালীন ও সামাজিক পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত বলেছে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

তিনি বলেন, ঘটনাটা ছোট মনে হলেও বাস্তবে এটার প্রভাব রয়েছে। পরাজিত শক্তি এটাকে বিভিন্নভাবে অপপ্রচার করবে যে দেশে সংস্কৃতির চর্চা করা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবে স্থানীয় অনলাইন পত্রিকা নিউজনগরের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ, এই দেশে সব কিছুই চর্চার সুযোগ রয়েছে। দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য এবং সাংস্কৃতিক বিকাশের জন্য সংস্কৃতির চর্চা জরুরি। কিন্তু সংস্কৃতির চর্চার নামে কোন অশালীন কাজ করার সুযোগ নাই। কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ না করে বরং সেটাতে যেন অসামাজিক কোন কাজ না সেজন্য সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। ভবিষ্যতে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে।

গণমাধ্যম হলো সমাজের দর্পণ উল্লেখ করে আবু হানিফ বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম। আমাদের সুস্থ সাংবাদিকতার চর্চা করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রত্যেক মানুষের নিজস্ব রাজনৈতিক চিন্তা থাকতে পারে, কিন্তু সাংবাদিকতা করার সময় এ চিন্তা পরিহার করতে হবে। সাংবাদিকতা করতে গিয়ে রাজনৈতিক চিন্তার প্রতিফলন যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবাদিককে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংবাদিকতা করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক, নিউজনগরের প্রকাশক জুনায়েদ প্রমুখ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ককটেলের স্পিন্টারে মতিউর রহমানের হাত ও পায়ে আঘাত লেগেছে বলে জানা গেছে।
শরীয়তপুরে রাতের আঁধারে বিএনপি নেতার ওপর ককটেল হামলা
স্মার্ট বন্দর তৈরিতে বড় উদ্যোগ / ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
দেশের সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রমকে আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি কাগজবিহীন ও ‘স্মার্ট’ বন্দরে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।
ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দি এলাকার মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের নিচতলার মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে কয়েকজন বাসিন্দা ছাদে উঠে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের নিরাপদে উদ্ধার করেন।
মুন্সীগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ছাদে আটকা বাসিন্দাদের উদ্ধার
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
মা ইলিশ রক্ষায় বুধবার (৭ অক্টোবর) রাত ১২ টার পর থেকে পদ্মা-মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পদ্মা-মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু আজ
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
আরও পড়ুন
বরের গাড়ি থামিয়ে ‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণ!
গুমের শিকার গণঅধিকার পরিষদ নেতা দিলেন নির্যাতনের ভয়ংকর বর্ণনা
অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
ভৈরবে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা