ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঢাকায় আসছেন শাকিরা, কনসার্টের ভেন্যু কোথায়?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
শাকিরা ইসাবেল। ছবি: আরটিভি কোলাজ

আন্তর্জাতিক সংগীত অঙ্গনে পরিচিত মুখ শাকিরা ইসাবেল। ২০২৭ সালের এপ্রিলে কলম্বিয়ান পপ তারকাকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্ট শেষে এ ঘোষণা দেন নাঈম আশরাফ।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট করার ভাবনা রয়েছে বলেও তিনি জানান। ওটিলিয়ার আয়োজন শেষ হওয়ার পরপরই নতুন এই পরিকল্পনার কথা সামনে আসায় দর্শকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্ভাব্য সময় ও ভেন্যুর কথা বলা হলেও কনসার্টের সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। টিকিটের দাম কত হবে কিংবা কবে থেকে বিক্রি শুরু হবে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

শাকিরার বাংলাদেশে আসার বিষয়টি তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সে কারণে আপাতত এটিকে আয়োজকদের প্রাথমিক পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

‘ওয়াকা ওয়াকা’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো গানের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পৌঁছান তিনি। ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত ‘ওয়াকা ওয়াকা’ গানটিও বিভিন্ন দেশের দর্শক-শ্রোতাদের কাছে বেশ পরিচিত।

পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে এবং শাকিরার অংশগ্রহণ নিশ্চিত হলে ঢাকায় এটি বড় পরিসরের আন্তর্জাতিক কনসার্ট হিসেবে বিবেচিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা সামিরা খান মাহি
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে না পারলেও দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন উভয় বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন এই বাংলাদেশি প্রতিযোগী। সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। যেখানে অন্য প্রতিযোগীরা বিকিনি পরে মঞ্চে অংশ নেন, সেখানে তিনি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের আঁটসাঁট পোশাক। পোশাকটির পেছনে যুক্ত লম্বা নীল কাপড় তার মঞ্চ উপস্থিতিতে যোগ করে ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়ায় তার এই ব্যতিক্রমী পরিবেশনা। শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের এই অর্জনের খবর জানান সামিরা খান মাহি। তিনি জানান, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ। আন্তর্জাতিক এই মঞ্চে অর্জিত স্বীকৃতিকে শুধু নিজের সাফল্য হিসেবে দেখছেন না মাহি। বরং দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের ফল হিসেবেই দেখছেন তিনি। মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই প্রতিযোগী। প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাকে সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। যদিও মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে পড়েন মাহি, তবে দর্শকদের ভোটে পাওয়া দুটি স্বীকৃতি এবং ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার অর্জন তার মিস ইউনিভার্স যাত্রাকে স্মরণীয় করে রেখেছে। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিজের পোস্টের শেষাংশে মাহি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’ আরটিভি/এসকে
মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই বিভাগে সেরা সামিরা খান মাহি
৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও মিস ইউনিভার্স বিজয়ী পাবেন যেসব সুবিধা
মিস ইউনিভার্সের মুকুট জয়ের মধ্য দিয়ে শুধু বিশ্বসুন্দরীর খেতাবই নয়, বরং এক বছরের জন্য মিলবে নানা সুযোগ-সুবিধা। বিলাসবহুল আবাসন, মাসিক ভাতা, আন্তর্জাতিক ভ্রমণ, ব্যক্তিগত স্টাইলিস্ট থেকে শুরু করে সৌন্দর্য ও স্বাস্থ্যসেবার ব্যবস্থাও রয়েছে বিজয়ীর পুরস্কার প্যাকেজে।
৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও মিস ইউনিভার্স বিজয়ী পাবেন যেসব সুবিধা
যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে বাজিমাত করেন জেনিফার
মিস ইউনিভার্সের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও বিচক্ষণতার পরিচয় দিয়ে আলোচনায় এসেছেন পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেতো।
যে প্রশ্নের উত্তর দিয়ে মিস ইউনিভার্সের মঞ্চে বাজিমাত করেন জেনিফার
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ
শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ফাইনালে তাকে দুটি প্রশ্ন করা হয়েছিল।
শেষ দুই প্রশ্নের কী উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো
আরও পড়ুন
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন ধরা, শীর্ষে মিরপুর
আজ শেষ হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, এক নজরে সব ইউনিটের তথ্য
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে