ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাদরাসার ১২ শিক্ষার্থীর এইচআইভি পজিটিভ হওয়ার দাবি সঠিক নয়: সিভিল সার্জন

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম
মো. আমিনুল ইসলাম : ছবি আরটিভি

নওগাঁয় একটি মাদরাসার ১২ শিক্ষার্থী এইচআইভি পজিটিভ হয়েছেন—সংসদ সদস্য ফজলে হুদা বাবুলের এমন দাবি সঠিক নয় বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, নওগাঁয় বর্তমানে এইচআইভি পজিটিভ রোগী রয়েছেন মাত্র দুজন। তাদের দুজনই ২০২৫ সালে শনাক্ত হয়েছেন। ২০২৬ সালে নতুন করে কোনো এইচআইভি রোগী শনাক্ত হয়নি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে এসব তথ্য জানান নওগাঁ সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল দাবি করেন, তার জেলায় ১২ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাই মাদরাসার শিক্ষার্থী এবং তারা হোস্টেলে থাকেন বলেও ওই অনুষ্ঠানে দাবি করেন তিনি।

আরও পড়ুন

তবে সিভিল সার্জন আমিনুল ইসলাম বলেন, নওগাঁয় ১২ জন মাদরাসাশিক্ষার্থী এইচআইভি পজিটিভ—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও জানান- নওগাঁ একটি মাদ্রাসার ১২ জন শিক্ষার্থীর এইচ আইভি পজেটিভ এর কথা বলা হয়েছে সেটা ভিত্তিহীন। এমন কোন মাদ্রাসার শিক্ষার্থীদের কোন পরীক্ষা নিরীক্ষা করা হয় নি । ১ মাসে ঐ উপজেলা থেকে ১২ জন রক্তদিতে আসা ব্যাক্তির রক্তের স্ক্রীন পরীক্ষার মধ্যে এই পরীক্ষা করা হয়। সেই হিসেবে তাদের সকলেরি এইচ আইভি নেগেটিভ আসায় তাদের কোন সমস্যা নাই । তারা অপরকে রক্তদান করতে পারবে।

এইচআইভি প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে সিভিল সার্জন বলেন, রক্ত নেওয়ার আগে রক্তের প্রয়োজনীয় স্ক্রিনিং পরীক্ষা যথাযথভাবে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও এইচআইভি ছড়াতে পারে। এ ছাড়া একই সুচ বা সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করলে সংক্রমণের ঝুঁকি থাকে। তাই অনিরাপদ যৌন আচরণ ও মাদক গ্রহণের ক্ষেত্রে একই সুচ ব্যবহারের মতো ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলার মাধ্যমে এইচআইভির বিস্তার প্রতিরোধ করা সম্ভব।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
নাটোরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর মারধরে সাহারা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ লাইলী বেগম পলাতক রয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সাহারা বেগম ওই এলাকার মৃত মনসুর আলীর স্ত্রী। স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সাহারা বেগম ও তার পুত্রবধূ লাইলী বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে লাইলী প্রায়ই শাশুড়িকে নির্যাতন করতেন। মঙ্গলবার(৬ অক্টোবর) বিকেলে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে লাইলী বেগম লোহার বালতি দিয়ে সাহারা বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে তিনি গুরুতর আহত হন।  সাহারা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে মধ্যরাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লাইলী বেগম পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আরটিভি/এসকে
লোহার বালতি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত, অতঃপর...
কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর...
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মাত্রার চেয়ে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন করায় কয়েকটি যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।
কালো ধোঁয়া ছেড়ে চলছিল যাত্রীবাহী বাস, অতঃপর...
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতার কুঁড়ি তোলার সময় শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়েছে। পরে খবর পেয়ে একটি বিষধর পদ্ম গোখরা সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
হঠাৎ ‘হিস হিস’ শব্দ, আতংকে চা শ্রমিকরা
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২
বাঁচতে চায় আরিফুল, প্রয়োজন আর্থিক সহায়তা
তিন বছর আগে স্ত্রী বর্ষা খাতুনের কোল আলোকিত করে আসে তাদের একমাত্র ছেলে আদিল আহনাফ। সন্তান জন্মের পর পরিবারে যখন আনন্দের বন্যা বইছিল, ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল ইসলাম খুশু।
বাঁচতে চায় আরিফুল, প্রয়োজন আর্থিক সহায়তা
আরও পড়ুন
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
ছাগলে পাতা খাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা
করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭